editor

প্রকাশিত: 8:39 AM, August 12, 2025

দরবস্ত-কানাইঘাট সড়ক সংস্কারে দাবিতে স্মারকলিপি প্রদান

দরবস্ত-কানাইঘাট সড়ক সংস্কারে দাবিতে স্মারকলিপি প্রদান

জৈন্তাপুর সংবাদদাতা:: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক দরবস্ত থেকে কানাইঘাট পর্যন্ত ৪৩ কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘ এক দশক ধরে সংস্কার বঞ্চিত থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। বেহাল সড়ক ও বিশাল খানাখন্দের কারণে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, আর সড়ক দুর্ঘটনার শঙ্কাও ক্রমশ বাড়ছে।

দূর্ঘটনার পাশাপাশি ধুলাবালির কারণে শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী এবং গর্ভবতী নারী ও জটিল রোগীরা বিশেষ কষ্টে রয়েছেন। স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যার পর দরবস্ত-কানাইঘাট সড়কে যাত্রীদের ভিড় জমে যায়, গর্তের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

গত বছর সড়কটির কিছু অংশে আংশিক খনন ও কাজ হলেও তা ছিল অপ্রতুল এবং নামমাত্র। দীর্ঘ সময় ধরে টেন্ডার না হওয়ায় মেরামতের কাজ থমকে রয়েছে। স্থানীয় একাধিক সামাজিক ও রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের সিলেট বিভাগের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার সালাহ উদ্দীন সুহাগ জানিয়েছেন, চলতি বছরে দরবস্ত-কানাইঘাট সড়কের জন্য বরাদ্দ না থাকায় এখনও বড় কোনো সংস্কার কাজ শুরু হয়নি। তবে টেন্ডার আহ্বানের প্রক্রিয়া চলছে এবং টেন্ডার হলে কাজ শুরু হবে বলে আশ্বাস দেয়া হয়েছে।

এদিকে, রবিবার ( ১০ আগস্ট)  দরবস্ত-কানাইঘাট সড়কের আশপাশের এলাকার নাগরিকরা নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ সিলেট জেলা বরাবরে একটি স্মারক লিপি জমা দিয়েছেন। স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। খানা-খন্দক, ভাঙাচোরা রাস্তা ও ধুলাবালির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রুত সংস্কারের মাধ্যমে জনসাধারণের নিরাপদ চলাচলের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

এলাকাবাসী লুৎফুর রহমান, শামিম, মহিবুর রহমান, জবরুল, শাহিন ও মাহবুব স্বাক্ষরিত স্মারক লিপিতে উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহার উদ্দিন বাহার, দরবস্ত বাজারের সভাপতি তাজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল মতিন এবং গন্যমান্য সমাজ সেবী নুরুল আমিনসহ অন্যান্য গণমান্য ব্যক্তিরা।

স্মারক লিপির মাধ্যমে সরাসরি সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের দাবি জানানো হয়েছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা বলছেন, সড়কটির দ্রুত সংস্কার না হলে জনগণ ভবিষ্যতে সিলেট-তামাবিল মহাসড়কে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, টেন্ডার সম্পন্ন হলে এবং বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু হবে। তারা সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর জন্য নিয়মিত সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানানো হয়েছে।

দরবস্ত কানাইঘাট সড়ক দীর্ঘদিন সংস্কারবঞ্চিত থাকায় জনজীবন বিপর্যস্ত, সামাজিক অস্থিরতার আশঙ্কা প্রবল। তাই দ্রুত সংস্কার ও নিরাপদ যোগাযোগের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন