editor
প্রকাশিত: 1:46 PM, August 25, 2025
জৈন্তাপুর সংবাদদাতা: সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেছেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ও জাফলং পাথর কোয়ারীর জিরো পয়েন্ট থেকে সম্প্রতি সময়ে যেসব সাদা পাথর লুট করা হয়েছে, লুট হওয়া এসব সাদা পাথর আগামী ২৬ আগস্টের মধ্যে প্রতিস্থাপন করার আহবান জানিয়েছেন।
সিলেটের পর্যটন অঞ্চলের সৌন্দর্যময় পরিবেশ স্বাভাবিক রাখতে পুনরায় পাথর নির্দারিত স্থানে প্রতিস্থাপন করা প্রয়োজন। সিলেটের পর্যটন শিল্প রক্ষায় আমাদের সবাই-কে এগিয়ে আসতে হবে। জৈন্তাপুরে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলন বন্দে স্থানীয় প্রশাসন-কে সহযোগিতা করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। তিনি বৈধ ভাবে শ্রীপুর, রাংপানি বালু মিশ্রিত পাথর মহাল সরকারী ভাবে লীজ প্রক্রিয়া দেওয়ার বিষয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহনের আশ্বাস দেন।
২৪ আগস্ট রোববার বিকেলে জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অবৈধ বালু পাথর উত্তোলন বন্দে অংশীজনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম,দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রী জাদবময় বিশ্বাস, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, শ্রীপুর পাথর কোয়ারী ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আহাদ, বৃহত্তর জৈন্তিয়া পাথর শ্রমিক টেড্র ইউনিয়নের সভাপতি মনজুর এলাহী সম্রাট, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাংগঠনিক সসম্পাদক লিয়াকত আলী, ৪ নং বাংলা বাজার মিনি ক্রাশার মেশিন মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউপি সদস্য শওকত আলী,সারীঘাট নৌকা শ্রমিক সংগঠনের সভাপতি আমীর আলী।
এছাড়া মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কমর্কতাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক,পাথর সংশ্লিষ্ট্র ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন