editor
প্রকাশিত: 4:58 PM, August 26, 2025
উৎফল বড়ুয়া:: রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় রক্তদানে সচেতনতা ও উৎসাহ তৈরীর লক্ষ্যে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবার উদ্যোগে ২৭তম ব্লাড ক্যাম্পেইন রবিবার (২৩ আগস্ট) সিলেটের দক্ষিণ সুরমা, লালাবাজার, ফুলকি ব্র্যাক স্কুল প্রাঙ্গনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়।
মানবিক সেবামূলক কার্যক্রমে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের মানবিক এক ঝাঁক কর্মকর্তা উপস্থিতিতে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনে প্রতিষ্ঠাতা মোঃ তারেক আহমদ এর সার্বিক তত্বাবধানে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন ফুলদি ব্র্যাক স্কুল শিক্ষক মুমিনা বেগম,শ্যামা চন্দ্র রাত্রি, ফাতেমা, লাভলী বেগম, বাবলী বেগম, আয়শা আক্তার।
আরো উপস্থিত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সহ সভাপতি উজ্জ্বল,সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, ব্লাড বিষয়ক সম্পাদক আকরামিন, সদস্য আকরাম খান বাপ্পি, মুমিনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন,‘রক্তদিন জীবন বাঁচান’ আমাদের দেশে অনেকেই আছেন নিজের রক্তের গ্রুপ কি জানেন না। আমারা প্রত্যেকে প্রত্যেকের রক্তের গ্রুপ জেনে রাখা দরকার কারন আপনার রক্তের গ্রুপ জানা থাকলে আপনার আপন জনের কোন দুর সময় রক্তের প্রয়োজন হলে সাথে সাথে আপনি গিয়ে আপনার আপনজনকে রক্ত দিয়ে জীবন বাঁচতে সহয়োগিতা করতে পারবেন। আপনার এক ফোঁটা রক্তে এক বেঁচে যাবে একজন মুমূর্ষু রোগী। তাই রক্তের গ্রুপ জেনে অবশ্যই দরকার। সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এক ঝাঁক স্বপ্ন বাজ তরুণ-তরুণী প্রচেষ্টায় এই মানবিক সেবামূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকুক।
সংগঠনের সেচ্ছাসেবীরা বলেন, আপনাদের মানবিক সেবামূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতা আমরা সব সময় পাশে আছি। উক্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে একশত পঞ্চাশ এর অধিক জনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবারের ভলান্টিয়াররা।
সংগঠনের কর্মকর্তারা আরো বলেন, সিলেট বিভাগের প্রতিটি গ্রামে গ্রামে ব্লাড ক্যাম্পেইন পরিচালনা করবো। আমাদের লক্ষ্য হচ্ছে সিলেট বিভাগের প্রতিটি মানুষকে নিজেদের ব্লাড গ্রুপ জানানো এবং ব্লাড রিলেটেড সকল সমস্যার সমাধান করা। আপনারা যেকেউ চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন। আমরা চাই সবাইকে নিয়ে আমরা এমন একটি সিলেট বানাতে, যেখানে রক্তের অভাবে কাউকে যাতে মরতে না হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন