editor
প্রকাশিত: 4:31 PM, August 28, 2025
চুনারুঘাট প্রতিনিধি:: হবিগঞ্জের চুনারুঘাটে র্যাবের বিশেষ অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চাকলাপুঞ্জি এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত মো. মকবুল হোসেন (৩০) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে। এসময় তার কাছ থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মকবুলকে হাতেনাতে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন ধরে চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় গাঁজা এনে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করছিল। আটককৃত গাঁজা ওই এলাকায় বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত মাদকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
1 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
8 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
8 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
8 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ