editor

প্রকাশিত: 4:43 PM, August 28, 2025

১৬ বছর পর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে ৫ পদে ৩০ জন প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

১৬ বছর পর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে ৫ পদে ৩০ জন প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

2

আশীষ দাশ গুপ্ত, লাখাই:: আলোচনা সমালোচনা মধ্যে দিয়ে হবিগঞ্জে জেলা বিএনপির কাউন্সিল প্রায় ১৬ বছর পর হতে যাচ্ছে। হবিগঞ্জ পৌরসভার মাঠে আগামী ৬ সেপ্টেম্বর সম্মেলন আয়োজনের কথা জানিয়েছে বিএনপি’র গঠিত নির্বাচন কমিশনার । ২৫ আগষ্ট রোববার শেষ দিনে পাঁচটি পদে মোট ৩০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রবিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবিগঞ্জের শায়েস্তানগরে জেলা বিএনপির কার্যালয়ে এসব মনোনয়নপত্র বিতরণ করা হয়। বিএনপির জেলা পর্যায়ের পাঁচটি পদে প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে প্রায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

8

এ ব্যাপারে গণমাধ্যমের সাথে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুর উদ্দিন আহমেদ বলেন, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থী সমর্থকরা । সুন্দর ও সুষ্ঠু পরিবেশে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে আশা করছি । সভাপতি পদে মোট পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ, সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, সাবেক নারী সংসদ সদস্য সাম্মী আখতার, অধ্যাপক এনামুল হক ও সামিউল আলম খান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহকারী পাঁচজন হলেন এনামুল হক সেলিম, ইসলাম তরফদার, মিজানুর রহমান চৌধুরী, কামাল উদ্দিন সেলিম ও গোলাম কিবরিয়া বেলাল। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন, সিনিয়র সহসভাপতি পদে ৫ জন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৬ জনসহ মোট ৩০ জন এসব মনোনয়ন সংগ্রহ করেন। ২৭ আগস্ট মনোনয়ন জমার শেষ দিন।

1

এ ব্যাপারে সভাপতি পদপ্রার্থী হবিগঞ্জ বিএনপি’র জনপ্রিয় নেতা আলহাজ্ব জি কে গউছ বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি ‘রাষ্ট্রক্ষমতা যেমন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন চাই, দলের নেতৃত্বও গণতান্ত্রিকভাবেই নির্বাচন করতে চাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই জেলা বিএনপির নতুন নেতৃত্ব আসবে।’

5

সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনামুল হক সেলিম বলেন, ‘এবার সাড়ে ১৬ বছর পর উৎসবমুখর পরিবেশে জেলা বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে। আমরা চাই, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এ নির্বাচন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

7 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

7 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

8 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

5 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

1 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

5 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

4 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
8