admin

প্রকাশিত: 5:23 PM, September 2, 2025

বড়লেখায় জামায়াতের সংবাদ সম্মেলন

বড়লেখায় জামায়াতের সংবাদ সম্মেলন

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতার নেতৃত্বে পরিকল্পিতভাবে এক জামায়াত নেতার প্রবাসী ভাইয়ের ওপর হামলার পর উল্টো তাদের বিরুদ্ধে আদালতে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী।

জামায়াতের অভিযোগ, ওয়ার্ড জামায়াত নেতা মো. সিরাজুল ইসলামের ভাই প্রবাসী ফয়ছল আহমদ মুন্নার ওপর হামলার ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। কিন্তু ঘটনার ১১ দিন পর উল্টো অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিনের ভাই আব্দুল গণি ভুক্তভোগী জামায়াত নেতার ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা ঠুকে দিয়েছেন। এমনকি মামলায় একজন প্রবাসী, একজন ছাত্রদল নেতা এবং নবম শ্রেণির দুই ছাত্রকে বয়স বাড়িয়ে আসামি করা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় বড়লেখা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ রবিউল ইসলাম সোহেল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদীন, ওয়ার্ড জামায়াতের সভাপতি ফয়জুর রহমান, ভুক্তভোগী ৯ম শ্রেণির ছাত্র আবু বকর ও আবু সাঈদ প্রমুখ।

লিখিত বক্তব্যে রবিউল ইসলাম সোহেল আরও বলেন, গত ১৫ আগস্ট আওয়ামীলীগ ক্যাডাররা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের জন্য ডিমাই বাজারে সমবেত হয়। সমাবেশে বড়লেখা সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন নেতৃত্বে আওয়ামী লীগ ক্যাডাররা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আজেবাজে স্লোগান, গালিগালাজ এবং উস্কানিমূলক বক্তব্য প্রদান করে। এসময় তারা বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৯নং ওয়ার্ডের সেক্রেটারি মো. সিরাজুল ইসলামের ভাই ফয়ছল আহমদ মুন্নাকে বাজারে একা পেয়ে হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে সিরাজ উদ্দিন কোমরে থাকা খাসিয়া দা দিয়ে গলায় ধরে হত্যার চেষ্টা করে। পরবর্তীতে আব্দুল আজিজ বসু রড দিয়ে মাথায় আঘাত করলে মুন্না মারাত্মকভাবে আহত হন। পরে আওয়ামী যুবলীগের ক্যাডাররা মিলে এলোপাতাড়ি হামলা চালিয়ে কয়েকজন নিরীহ মানুষের উপর দা, রড, লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। বাজারের সিসিটিভি ফুটেজে এই ঘটনার প্রমাণ সংরক্ষিত রয়েছে। এছাড়াও আব্দুল আজিজ বসু জামায়াত নেতা মো. সিরাজুল ইসলামকেও অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। হামলাকারীরা বেলাল আহমদের দোকানে প্রবেশ করে নগদ অর্থ ও মালামাল লুট করে নেয়। বাজারের লোকজন এসে আহতদের উদ্ধার করে এবং পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

রবিউল ইসলাম সোহেল অভিযোগ করেন, প্রবাসী ফয়ছল আহমদ মুন্না ওপর হামলার পর হামলা ও লুটপাটে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্যাডারদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়। কিন্তু পুলিশ এখনও হামলায় নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন এবং জড়িত আওয়ামী লীগ ক্যাডারদের গ্রেপ্তারে কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ঘটনার ১১ দিন পর আওয়ামী লীগ নেতার ভাই আব্দুল গণি আদালতে জামায়াতের নেতাকর্মীসহ সাধারণ মানুষের নামে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছে। যা বর্তমানে ডিবিতে তদন্তাধীন রয়েছে। মামলায় নবম শ্রেণির ছাত্র আবু সাইদ ও আবু” বক্করকে বয়স বাড়িয়ে আসামি করা হয়েছে। এছাড়া একজন প্রবাসী জুনেদ আহমদ ও ছাত্রদল নেতা সাকিল আহমদকেও আসামি করা হয়েছে।

রবিউল ইসলাম সোহেল এসব ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক হিসেবে উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপ্রাপ্তবয়স্ক দুই স্কুল ছাত্রসহ নিরীহ মানুষদের ওপর থেকে মামলা প্রত্যাহার, হামলাকারীদের গ্রেফতার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আদালতে পক্ষপাতদুষ্ট ভাবে ভূমিকা রাখা সরকারি কৌশলী (এপিপি) অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়কে পত্যাহারেরও দাবি জানান। পাশাপাশি তিনি প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বানও জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে