editor
প্রকাশিত: 11:27 PM, September 4, 2025
মধ্যনগর প্রতিনিধি:: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কমিটিকে ‘পকেট কমিটি’ হিসেবে অভিযোগ করে বিক্ষোভ মিছিল করেছে ওই ওয়ার্ডের পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা। তারা দাবি করেন, অবিলম্বে কমিটি বাতিল করে তৃনমূল, নির্যাতিত ও সহানুভূতিশীল নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হোক।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর বাজারে শতাধিক নেতাকর্মী মিছিল করেন। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় উপজেলার ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর কাছে নেতাকর্মীরা মৌখিক অভিযোগ করেন। মজনু বলেন, “নেতাকর্মীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা বিএনপির পক্ষ থেকে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” এতে তৃনমূল নেতাকর্মীরা সন্তুষ্ট হয়ে চলে যান।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, গত ৩ সেপ্টেম্বর রাতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুজন মিয়া নিজের অনুসারী ও আওয়ামী লীগের খাস লোকদের নিয়ে কমিটি ঘোষণা করেছেন। এতে দলের ত্যাগী ও কর্মীবান্ধব নেতারা বাদ পড়েছেন। এছাড়া, গত ৭ আগস্ট নির্ধারিত কাউন্সিলের কোনো ফলাফল প্রকাশ না করে পরবর্তীতে একটি ছোট কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময়ও ঐ একই গ্রামের অনুসারী ও হাইব্রীড সদস্যদের বেশি রাখা হয়েছে।
বক্তারা তীব্র নিন্দা জানিয়ে বলেন, “অবিলম্বে এই ‘পকেট কমিটি’ বাতিল করে যোগ্য নেতা-কর্মীদের পদ দেওয়া হোক। তা না হলে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।”
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন