editor

প্রকাশিত: 8:14 AM, September 7, 2025

জৈন্তাপুর সারিঘাটে হাকিম চৌধুরীর লিফলেট বিতরণ

জৈন্তাপুর সারিঘাটে হাকিম চৌধুরীর লিফলেট বিতরণ

জৈন্তাপুর সংবাদদাতা :: সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, দেশের মানুষ দীর্ঘ দেড় দশক ভোট দিতে পারেনি। দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু ছিলনা। পতিত ফ্যাসিস্ট সরকার আইন আদালত থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে আওয়ামী লীগের দলীয় প্রতিষ্ঠানে পরিনত করেছিল। ছাত্র-জনতার আন্দোলনে দেশ ফ্যাসিস্ট আওয়ামী সরকার মুক্ত হলেও ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। নির্বাচিত সরকার ছাড়া তাদেরকে দমন সম্ভব নয়। আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় নিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

তিনি শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলার সারিঘাট বাজারে দরবস্ত ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে তারেক রহমান ঘোষিত ৩১ দফার সমর্থনে গণংযোগ ও লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় জৈন্তাপুর উপজেলা ও দরবস্ত ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক জনতা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারি, সাধারণ সম্পাদক মুসলিম আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফেরদৌস সাকের, যুগ্ম সম্পাদক ও সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন সুজন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুমিনুর রহমান মুমিন, সাবেক সদস্য বুরহান উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম ইউ জাহাঙ্গীর, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল হক, আলীর গাও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সমসির আহমেদ, চারিকাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফয়সাল, উপজেলা মুক্তিযোদ্ধা দলের কোষাধ্যক্ষ মাসুক আহমেদ, যুবদল নেতা শহিদুর রহমান, তাজ উদ্দিন, জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রাহিম, শাহজালাল ডিগ্রি কলেজ ছাত্র দলের সদস্য সচিব সাহেল আহমেদ, জৈন্তিয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের সহ-সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, মারুফ আহমেদ ও যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন