editor

প্রকাশিত: 11:25 AM, September 8, 2025

মাধবপুরে নিশানের টাকা ফেরত পেতে গ্রাহকদের মানববন্ধন

মাধবপুরে নিশানের টাকা ফেরত পেতে গ্রাহকদের মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি:: তেলিয়াপাড়া এলাকায় অবস্থিত নিশান সোসাইটির গ্রাহকরা বকেয়া টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল ও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন।

রবিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় তেলিয়াপাড়া নিশান সোসাইটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে দুপুর ১ টার দিকে জগদীশপুর তেমুনিয়া মুক্তিযোদ্ধা চত্বরে গ্রাহকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। ঘন্টাব্যাপি সড়ক অবরোধের কারনে মহাসড়ক শতশত যানবাহন আটকা পড়ে। পরে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তেলিয়াপাড়া নিশান সোসাইটি প্রতি লাখে মাসে ২/৩ হাজার টাকা লাভ দেখিয়ে হবিগঞ্জসহ কয়েকটি জেলায় সমিতির শাখা খুলে সাধারণ মানুষদের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকা নিয়ে গেছে। বছর খানেক আগে গ্রাহকরা টাকা ফেরত চাইতে গেলে নিশানের কর্মকর্তারা গড়িমসি শুরু করেন। এক পর্যায়ে গ্রাহকরা চাপ সৃষ্টি করলে নিশানের পরিচালক সায়েম ও সালমান গোপনে পালিয়ে যায়। পরে গ্রাহকরা নিশানের চেয়ারম্যান বেলাল ও তার স্ত্রী আমেনাকে তেলিয়াপাড়া নিশান কার্যালয়ে নজরবন্দি করে রাখলে তারাও মাস খানেক আগে গোপনে পালিয়ে যায়। নিশানের এমডি জালাল উদ্দিন একাধিকবার সভা করে সবাইকে আশ্বাস দিয়েছিল টাকা ফেরত দেবে। অবশেষে তিনি আত্বগোপনে চলে গেছেন।

গোয়াছনগর গ্রামের নুরুল ইসলাম নামে একজন গ্রাহক জানান,কোম্পানিতে জমি বিক্রি করে লাভের আশায় নিশানে টাকা জমা করেছিলাম কিন্তু টাকা মেরে তারা সবাই পালিয়ে গেছে।

সুরমা গ্রামের মানিক মিয়া জানান,তার পিতা আরজু মিয়া নিশানে টাকা জমা রেখে ফেরত চাইতে গিয়ে তাকে টাকা ফেরত দেয়নি। সেই কষ্টে তার পিতা হঠাৎ মারাই গেছেন।

রোমানা বেগম নামে সুরমা বাগানের চা শ্রমিক জানান, কষ্টার্জিত অর্থ জমা তিনি রেখেছিলেন।কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও কর্তৃপক্ষ সেই টাকা গ্রাহকদের ফেরত দিচ্ছে না। ফলে গ্রাহকরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

এখন নিশান আত্বগোপনে চলে যাওয়ায় কিছু লোক তাদের সম্পত্তি গোপনে দখলে নিয়ে যাচ্ছে। কিন্তু নিরীহ গ্রাহকরা পড়েছে বিপদে। তাই সরকারের প্রতি আমাদের দাবি তাদের সম্পত্তি সরকারের আওতায় নিয়ে সাধারণ মানুষের টাকা যেন ফেরত দেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল্লাহ জানান,বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। টাকা ফেরত গ্রাহকদের সঠিক আইনি প্রক্রিয়ায় এগুতে হবে। মহাসড়কে বিশৃঙ্খল সৃষ্টি করলে এ সমস্যার সমাধান সহজ হবেনা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে