editor
প্রকাশিত: 9:12 PM, September 15, 2025
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন এর সভাপতিত্বে ও পাওয়ার টেকনোলজির ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মোহাম্মদ হাসান আলী ও ইনস্ট্রাক্টর (ননটেক) দেবজাণী তরফদার এর যৌথ সঞ্চালনায় ইলেকট্রিক্যাল বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী হাফিজ ফয়জুর রহমানের কুরআন তিলাওয়াত ও ৪র্থ পর্বের মৌমিক দেব এর গীতা পাঠের মাধ্যমে সোমবার ১৫ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ জেনিক সিলেটের সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইলেকট্রনিকস বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান
ফখরুল ইসলাম চৌধুরী, পাওয়ার বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান অমল কৃষ্ণ চক্রবর্তী, চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ননটেক) গোলাম কিবরিয়া।
নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সিভিল বিভাগের ৮ম পর্বের শিক্ষার্থী সালেহীন ও ইলেকট্রনিক্স বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী জুবায়ের। নবীনদের মধ্যে বক্তব্য রাখেন তাহসীন আলম ও শাহীনা আক্তার তুলি। অভিভাবকদের মধ্যে ঝিনাইগাতী শেরপুর থেকে আগত কিয়াম উদ্দিন গাজী ও সিরাজগঞ্জ থেকে আগত মো: গফুর খাঁন বক্তব্য রাখেন।
২০২৫-২৬ সেশনে ১৩শতর বেশি শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ৭ টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন