editor
প্রকাশিত: 9:08 AM, September 17, 2025
জৈন্তাপুর সংবাদদাতা :: সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড সিবিএ নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভা করেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সিলেট চার আসনে সংসদসদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ৫ টায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভূক্ত কর্মচারী ইউনিয়ন (সিবিএ) রেজি: নং-বি-১১০৬) এর নেতৃবৃন্দ’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে হেলাল উদ্দিন আহমদ সিলেট গ্যাস ফিল্ডে কর্মরত সকল পর্যায়ের কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন,“৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি নিয়মিত কাজ করছি। দল আমাকে মূল্যায়ন করলে বিএনপির মনোনয়ন পেলে প্রথমেই এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেব। পাশাপাশি প্রতিটি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা উন্নয়নেই হবে আমাদের মূল লক্ষ্য।
কর্মচারী ইউনিয়নের কার্য্যকরী কমিটির সভাপতি বশির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উসমান আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন ফতেপুর ইন্ডিয়ান বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ, পরিষদের উপদেষ্টা আব্দুর রশিদ, পরিষদের কল্যাণ সম্পাদক জাকির হোসেন , দপ্তর সম্পাদক আইয়ুব আলী,অর্থ সম্পাদক জাহিদুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল আলম) তারা মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন