editor
প্রকাশিত: 1:15 PM, September 18, 2025
জাহিদুল ইসলাম : সিলেট-তামাবিল মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সীমান্ত সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো যাত্রী, পর্যটক ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। একসময় দুর্ঘটনাপ্রবণ সড়ক হিসেবে পরিচিত হলেও এখন আর সেই পরিস্থিতি নেই। তামাবিল হাইওয়ে থানার নিরলস টহল, কঠোর নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষার সৎ প্রয়াসে সড়কে এসেছে দৃশ্যমান পরিবর্তন। দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে, ফিরছে কাঙ্ক্ষিত ট্রাফিক শৃঙ্খলা।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের নির্দেশনা মোতাবেক সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের টহল টিম দিন-রাত কাজ করছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত চেকপোস্ট, মুভিং টহল ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে জাফলংসহ আশপাশের এলাকায় ভ্রমণ করতে পারেন, সেদিকে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। মানুষের জীবন সুরক্ষাই আমাদের প্রথম অঙ্গীকার। হাইওয়ে পুলিশ জনগণের বন্ধু। আমরা সবসময় যাত্রী ও চালকদের পাশে থাকতে চাই। তবে ট্রাফিক আইন ভঙ্গের ক্ষেত্রে কোনো ছাড় নেই। দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনাই আমাদের লক্ষ্য, আর এ লক্ষ্য পূরণে আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি।
স্থানীয় যাত্রী ও পর্যটকদের মতে, আগে যেখানে সড়কে বেপরোয়া গতি, যানজট ও বিশৃঙ্খলা ছিল, বর্তমানে হাইওয়ে পুলিশের সৎ ও দায়িত্বশীল কার্যক্রমে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। যাত্রীরা এখন স্বস্তি ও নিরাপত্তা নিয়ে সড়কে চলাচল করছেন।
তামাবিল হাইওয়ে থানার উদ্যোগ শুধু দুর্ঘটনা নিয়ন্ত্রণে নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে, যাত্রী-পর্যটকের মনে আস্থা ও আস্থাশীলতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এলাকাবাসীর আশা, ওসি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে এ ধারাবাহিকতা বজায় থাকলে সিলেট-তামাবিল মহাসড়ক শিগগিরই দেশের অন্যতম নিরাপদ সড়ক হিসেবে পরিচিতি লাভ করবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন