editor
প্রকাশিত: 1:24 PM, September 18, 2025
জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় ১৯টি গরু ও বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত এসব অভিযানে আটককৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ১৭ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দল সীমান্ত থেকে ৫০০ গজ ভেতরে সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৮টি গরু আটক করা হয়। যার আনুমানিক সিজারমূল্য ১২ লাখ টাকা।
এছাড়া সোমবার (১৫ সেপ্টেম্বর) জৈন্তাপুর ও গুয়াবাড়ি বিওপির পৃথক অভিযানে বিজিবি মালিকবিহীন অবস্থায় ভারতীয় সিগারেটের ২ হাজার ২৫০ প্যাকেট এবং আরও একটি গরু জব্দ করে। এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।
দুই অভিযানে আটককৃত মালামালের সর্বমোট সিজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৭ লাখ ১০ হাজার টাকা। জব্দকৃত গরু ও সিগারেট শীঘ্রই কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে। চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন