editor
প্রকাশিত: 12:46 AM, September 24, 2025
বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় ঝুমা রানী দাস নামে এক গৃহবধূরর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ঝুমা রানী দাস বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামের ফ্রান্স প্রবাসী রুপন দাসের স্ত্রী।
নিহতের ভাসুর দিলীপ দাস জানান, সোমবার সকাল ১১ টার দিকে নিহতের স্বামী সহ পরিবারের সবাই মৌলভীবাজার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। নিহত ঝুমা রানী দাস তাদের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু শারিরীক অসুস্থ থাকার কারণে তিনি যাননি। আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে পরিবারের সবাই মৌলভীবাজারে দূর্গাপূজার জন্য কেনাকাটা করছিলেন। বাড়িতে নিহত ঝুমা রানী সহ অন্যান্য মহিলারা একসাথে দুপুরের খাবার শেষে ঝুমা রানী নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর এক মহিলা ঝুমা রানীর কক্ষে এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেতে থাকেন। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে তিনি ঘরের এদিক ওদিক ছুটতে থাকেন। একপর্যায়ে তিনি কোন সাড়া শব্দ না পেয়ে দরজায় জোরে ধাক্কা দিলে দরজা খুলে যায় তখন ঝুমা রানী দাসকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় দেখে চিৎকার করেন এবং আমাদেরকে ফোন করে জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে সোমবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় নিহতের হাতে থাকা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটে লিখা ছিল,” আমার স্বামী অনেক ভালো মানুষ। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মেয়ের দিকে খেয়াল রাখার জন্য”। চিরকুটের লেখা নিহতের হাতের লেখা বলে সনাক্ত করেছেন নিহতের ভাই। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে কী কারণে ঝুমা আত্মহত্যা করেছেন তা পরিষ্কার নয়।
বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বুধবার জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের হাতে থাকা চিরকুটের বিষয়টি খতিয়ে দেয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে