editor
প্রকাশিত: 9:50 AM, September 28, 2025
চুনারুঘাট প্রতিনিধি:: জাতীয়তাবাদী দল বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট -মাধবপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আমিনুল ইসলাম বলেন- স্বাধীনতার ৫৪ বছরেও চা শ্রমিকদের উন্নয়নে তেমন কাজ করেনি কেউ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি সরকার ক্ষমতায় গেলে চা শ্রমিক তথা সকল ধর্মের মানুষের জন্য কাজ করবে । তাই আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চুনারুঘাট উপজেলার ৮ নং সাটিয়াজুরী ও ৯ নং রাণীগাঁও ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপে ৫ হাজার টাকা করে সর্বমোট ২৫টি সার্বজনীন পূজা মণ্ডপে ১ লক্ষ ২৫ হাজার টাকার আর্থিক শুভেচ্ছা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
চুনারুঘাট উপজেলা বি এন পির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ও রানীগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজ আলী মীর, মাস্টার দিলীপ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, ব্যারিস্টার হাবিবুর রহমান সোহেল, মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদ আজগর আলী সরদার, আলহাজ্ব আইয়ুব আলী মেম্বার, মোহাম্মদ আরিফ খানসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্থানীয় ও চা শ্রমিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট- মাধবপুর) এর সকল সার্বজনীন পূজা মণ্ডপে তিনি স্বশরীরে শার্দীয় দূর্গা উৎসবে শুভেচ্ছা বিনিময় করবেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে