editor
প্রকাশিত: 3:46 PM, November 3, 2025
নোমান আহমেদ: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক উদ্ধার করা দুটি ডেটোনেটর ও ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় বিজিবি এগুলো নিষ্ক্রিয় করে।
বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের নিরাপত্তা এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো সীমান্ত থেকে দূরবর্তী একটি নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ৩১ অক্টোবর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি বালুর স্তূপের নিচ থেকে লুকানো অবস্থায় একটি বিদেশি রিভলবার, দুটি ডেটোনেটর এবং ২৫০ গ্রাম ওজনের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা রিভলবারটি নিয়ম অনুযায়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানায়।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান, মাদকদ্রব্য ও অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং অন্যান্য পণ্যের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।”
2 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
3 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
1 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
8 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
4 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
4 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’