editor
প্রকাশিত: 5:31 PM, October 27, 2021
ডিএসএস ডেস্ক ::
জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। বুধবার (২৭ অক্টোবর) বিকাল ৩টায় সিলেট নগরীর ঐত্যিহাসিক রেজিষ্ট্যার মাঠ থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক মোঃ নাঈম আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেই পথেই শান্তির বার্তা নিয়ে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। ঠিক সেই মূহুর্তে একটি কুচক্রি মহল বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে ও জননেত্রী শেখ হাসিনা সুনামকে ক্ষুন্ন করতে বিভিন্ন পায়তারা শুরু করেছে। বাংলাদেশ ছাত্রলীগ জন্মলগ্ন থেকে উন্নয়ন, সমৃদ্ধিশীল রাষ্ট্র গঠনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও সকল ষড়যন্ত্র রুখতে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ও মহানগর ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিলেট ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন উপজেলা-পৌর ও নগরীর ২৭ ওয়ার্ড ছাত্রলীগ, সিলেট এম. সি বিশ্ববিদ্যালয় কলেজ, মদন মোহন কলেজ, সরকারি কলেজ, শাহজালাল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, ওসমানী মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, আই এইচটি কলেজ, পলিটেকনিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএসএস / ২৭ অক্টোবর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন