admin

প্রকাশিত: 8:13 PM, September 18, 2026

সিলেটে ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে সভা

সিলেটে ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে সভা

5

সিলেটের বিশ্বনাথে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রস্তাবিত ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র স্থাপনা কার্যক্রম দ্রুত সম্পন্ন ও চিকিৎসাসেবা চালু করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার রাত ৯টায় সিলেটের লামাবাজারে চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

2

হাসপাতালের বাংলাদেশ চ্যাপ্টারের কো-অর্ডিনেটর ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডার চেয়ারপারসন ডা. মো. শানুর আলী মামুন, মানবাধিকার কর্মী ও ঢাকার কো-অর্ডিনেটর সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, লোকাল কো-অর্ডিনেটর তজম্মুল আলী রাজু, ওয়াহিদুর রহমান সাগরসহ সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

8

আলোচনা সভা চলাকালে যুক্তরাজ্যে (লন্ডন) অবস্থানরত হাসপাতালের সম্মানিত ফাউন্ডার মেম্বার ও সংশ্লিষ্ট গুণীজনেরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। তারা হাসপাতালের অবকাঠামোগত কাজ দ্রুত শেষ করে চিকিৎসাসেবা চালুর ব্যাপারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

1

সভায় বক্তারা বলেন, বিশ্বনাথে হাসপাতালটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলে এই অঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিনামূল্যে এবং অত্যন্ত সহজলভ্য উপায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানটির স্বপ্ন বাস্তবায়নে দেশ-বিদেশে অবস্থানরত সকল উদ্যোক্তা ও শুভানুধ্যায়ী একযোগে কাজ করার দৃঢ় আশাবাদ ও ঐকমত্য প্রকাশ করেন।

মানবিকতার জয়ে হাসপাতালটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি স্বস্তিদায়ক ও নির্ভরযোগ্য আশ্রয়স্থল হয়ে উঠবে বলে মতবিনিময় সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

8

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

2 যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয়

আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

5 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিতর্কিত একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শহীদ চৌধুরীর বোন সাহানা চৌধুরীর আধিপত্য

সিলেটে ট্রিপল মার্ডার: রহস্যজট খুলতে তদন্তে নেমেছে পিবিআই

সিলেটে ট্রিপল মার্ডার: রহস্যজট খুলতে তদন্তে নেমেছে পিবিআই

4 সিলেট নগরের রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্যজট খুলতে তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার মামলাটির নথিপত্র বুঝে

মেয়র দৌড়ে আলোচনায় মিফতাহ সিদ্দিকী

মেয়র দৌড়ে আলোচনায় মিফতাহ সিদ্দিকী

1 সিলেট অঞ্চলের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম সক্রিয় ও প্রভাবশালী মুখ মিফতাহ সিদ্দিকী। রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে

ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন

ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন

1 বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফি হার্ট চেক-আপ ও স্ক্রিনিং

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

7 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির নতুন সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং সদস্য মোস্তফা কামাল পাশা মওদুদকে আন্তরিক

সিলেটে ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে সভা

সিলেটে ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে সভা

8 সিলেটের বিশ্বনাথে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রস্তাবিত ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র স্থাপনা কার্যক্রম দ্রুত সম্পন্ন ও

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

3 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও

1
7