editor
প্রকাশিত: 8:33 PM, November 3, 2021
লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটি কর্তৃপক্ষ, মসজিদের মুসল্লী ও ডাগেনহাম এলাকাবাসীর পক্ষ থেকে সিলেট সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কুশাল গ্রামে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০৩ নভেম্বর) বিকেল ৪ টায় প্রায় দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৪ কেজি ডাল, ২ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, ২ লিটার তেল, ১ কেজি লবণ সহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির চেয়ারম্যান সানাওর আলী, ভাইস চেয়ারম্যান শওকত মিয়া, সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসাইন খান, আব্দুর রহিম বেগ, শাহীন আহমদ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সব সময় দেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সময় নিজেরা অতি কষ্টে দিন যাপন করেও দেশের মানুষের কথা বিবেচনা করে সাহায্য করে যাচ্ছেন। আমি আশা করি দেশের মানুষের প্রতি তাদের মহানুভবতা অব্যাহত থাকবে। পাশাপাশি তারা সব সময় সফলতা ও দীর্ঘায়ু লাভ করেন এই দোয়া করি।
লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসাইন খান (জুনেদ) বলেন, সিলেটের প্রত্যন্ত অঞ্চলে অসহায় ও নিম্ন শ্রেণির মানুষের পাশে দাঁড়াবে লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কর্তৃপক্ষ। সিলেটের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, ডাগেনহাম প্রবাসী লাল মিয়া চৌধুরী, লন্ডন প্রবাসী কিরন চৌধুরী, লন্ডন প্রবাসী ও ডাগেনহাম মসজিদের মুসল্লী সাদেক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মুকুল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ প্রমুখ। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ২০২১ইং বিকেল ৩টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের ষষ্ঠ খন্ড ইসলামপুর গ্রামে প্রায় ২০০ অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির কর্তৃপক্ষ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে