editor
প্রকাশিত: 11:26 AM, December 9, 2021
আন্তর্জাতিক ডেস্ক :: বুরুন্ডির রাজধানী গিটেগারে একটি কারাগারে ভয়াবহ আগুনে ৩৮ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরো অন্তত ৬৯ জন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে হঠাৎ করেই কারাগারটিতে আগুন লাগে এবং মুহূর্তেই তা কারাগারের বেশিরভাগ অংশে ছড়িয়ে পড়ে। দেশটির ভাইস প্রেসিডেন্ট প্রসপার বাজোমবানজা কয়েদিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ৪০০ জন ধারণক্ষমতার এই কারাগারে প্রায় ১ হাজার ৫০০ বন্দি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারাগারে যখন আগুন লাগে তখনও অনেক বন্দি ঘুমিয়ে ছিলেন। কেউ কেউ ছাদ দিয়ে নেমে জীবন বাঁচাতে সক্ষম হয়েছেন। ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভবনের অনেক কিছুই পুড়ে গেছে এবং আকাশের দিকে ক্রমাগত ধোঁয়া উড়ছে।
বুরুন্ডির ভাইস প্রেসিডেন্ট প্রসপার বাজোমবানজা এরই মধ্যে বেশ কয়েকজন মন্ত্রীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি সাংবাদিকদের কাছে ৩৮ জন নিহিত ও ৬৯ জনের গুরুতর আহত হওয়ার খবর জানান। তাদের মধ্যে ২৬ জন দগ্ধ এবং ১২ জন শ্বাসরোধ হয়ে মারা গেছেন।
এক বন্দি বলেন, আগুন দেখে আমরা চিৎকার করতে থাকি যে আমরা পুড়ে মারা যাবো। কিন্তু এমন পরিস্থিতেও পুলিশ কারাগারের দরজা খুলে দিতে অস্বীকৃতি জানায়। আমি কিভাবে বেঁচে আছি তা নিজেই জানিনা। তবে অনেক বন্দিকেই সম্পূর্ণভাবে পুড়ে যেতে দেখেছি।
বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, যারা দায়িত্বে ছিল ঘটনার সময় তাদের কাছে কারাগারের কিছু অংশের চাবি ছিল না।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, পুরোনো এ কারাগারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে জরুরি পরিষেবা পৌঁছাতে সক্ষম হয়নি। ফায়ার সার্ভিসের প্রথম গাড়িটি আসে আগুন লাগার দুই ঘণ্টা পরে। সে কারণেই হতাহতের সংখ্যা বেড়েছে।
ডিএসএস / ৯ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন