editor

প্রকাশিত: 10:56 PM, December 9, 2021

চালিবন্দরে অফিসে ঢুকে সন্ত্রাসী হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

চালিবন্দরে অফিসে ঢুকে সন্ত্রাসী হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

ডিএসএস ডেস্ক :: সিলেট নগরীর চালিবন্দর এলাকার চালিবন্দর হাউজিং সোসাইটির সভাপতি হাজী হাবিবুর রহমান মজলাই ও তার অফিসের কর্মচারি সুমন আহমদ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। হামলার পাশাপাশি টাকা পয়সা লুটপাট ও ছিনতাইর অভিযোগ এনে বুধবার কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৮/২০২১।

মামলার আসামিরা হলেন নগরীর যতরপুরের মনিন্দ্র রঞ্জন দে এবং এনামুল, লিটন, বিক্রম মন্ডল, এবাদুর রহমান, নাভু মন্ডল, মারুফ, পান্ডু মন্ডল, মো. সামসাদ হোসেনসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন। এদিকে আসামিদের পক্ষ থেকেও কোতোয়ালী মডেল থানায় পাল্টা একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে। হাজী হাবিবুর রহমানের দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, এর আগে তার ছেলে সাইদুর রহমান কয়েস’র উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নেন মনিন্দ্র রঞ্জন দে ও তার সহযোগীরা। এ ঘটনায় থানায় মামলা করেন হাবিবুর রহমান মজলাই। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে এসে সন্ত্রাসীরা তাকে ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন।

বুধবার কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলায় বাদি হাবিবুর রহমান মজলাই উল্লেখ করেন, ১২ অক্টোবর বিকেল ৫টার দিকে সন্ত্রাসীরা তার ছেলের উপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে ৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে চালিবন্দর হাউজিং সোসাইটির নিজ অফিসে অবস্থানকালে চালিবন্দরে সন্ত্রাসী হামলা মনিন্দ্র রঞ্জন দের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তার অফিসের কর্মচারি মো: সুমন মিয়া এগিয়ে আসলে মনিন্দ্র রঞ্জন দে রড দিয়ে আঘাত করে সুমন মিয়াকে গুরুতর আহত করেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাছাড়াও হাজী হাবিবুর রহমান ও তার কর্মচারি সুমনকে মারধর করে সন্ত্রাসীরা।

অভিযোগ রয়েছে এসময় মনিন্দ্র রঞ্জন দে অফিসের ক্যাশবাক্সে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। তাছাড়া অফিসের সাটার ভাঙচুর করে ১৫ হাজার টাকা ক্ষতিসাধন করা হয়। খবর পেয়ে সোবনাহীঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌছলে সন্ত্রাসীরা হুমকি ধামকি দিয়ে পালিয়ে যায়। এদিকে হামলার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মুরশেদ আহমদ বলেন, চালিবন্দর এলাকার মাদানি সিটির ভূমি নিয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর দিবা রানীর স্বামী মনিন্দ্র রঞ্জন দে ও নগরীর ছড়ারপার এলাকার মজলাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুপক্ষের ৩ জন আহত হয়েছেন। এছাড়া মজলাই পক্ষের ১ জন মনিন্দ্র পক্ষের ৪ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ।

ডিএসএস / ৯ ডিসেম্বর ২০২১ / আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়