editor

প্রকাশিত: 2:55 PM, December 14, 2021

কুলাউড়ার হাজিপুরে ভূমিদস্যুতা : মামলা

কুলাউড়ার হাজিপুরে ভূমিদস্যুতা : মামলা

কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ার হাজিপুরে ভূমিদস্যুতার অভিযোগে অবশেষে মামলা হয়েছে। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ওদুদ বক্সের ভাই ছালিক বক্সের নেতৃত্বাধীন ভূমিদস্যুচক্রের ৬ সদস্যকে আসামী করা হয়েছে। গত (১০ ডিসেম্বর) শুক্রবার রাতে এ মামলা হয়। মামলার বাদী হলেন কুলাউড়া থানার হাজিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র মাজহারুল আলম।

মামলার আসামীরা হচ্ছেন কুলাউড়ার হাজিপুর ইউপি চেয়ারম্যান ওদুদ বক্সের ভাই ছালিক বক্স, সুলতানপুরের মৃত আব্দুল বারীর পুত্র সামছুল হক সামাদ, পাইকপাড়ার আব্দুল মুমিনের পুত্র জাহাঙ্গীর হোসেন, সুলতান পুরের মর্তুজ আলীর পুত্র লিয়াকত আলী, একই গ্রামের মৃত বাহার উল্লাহর পুত্র রইছ আলী, ইসমাইলপুরের ধনাই মিয়ার পুত্র মকন মিয়া, পিতা-ধনাই মিয়া।

মামলায় অভিযোগ করা হয়, কুলাউড়া থানাধীন ১০নং হাজীপুর ইউনিয়নের অন্তর্গত পাইকপাড়া মোল্লা বাড়ীর পারিবারিক কবরস্থানের পার্শ্ববর্তী ৪৬ শতকের একখন্ড ভূমির মালিক দখলকার একই পাইকপাড়ার মাজহারুল আলম। মাজহারুল তার এই ভূমিতে সীমানা প্রাচীর নির্মান করছিলেন।

গত (৩ ডিসেম্বর) সকালে ছালিক বক্সের নেতৃত্বে কুলাউড়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নব্য আওয়ামীলীগ নেতা হাজিপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান ওদুদ বক্স দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। চাঁদাবাজী সন্ত্রাসী দখলবাজী কোনোটাই ছাড়েরননি তিনি। এমনকি জামাত বিএনপির মওদুদ দাতাও বটে। তিনি সন্ত্রাসী প্রকৃতির লোকজন দিয়ে ওই ভূমির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। এতে মাজহারুলের প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি করার পাশাপাশি দেড় লাখ টাকার নির্মান সামগ্রী লুটে নেয়। এসময় তারা মাজহারুলকেও গুরুতর আহত করে।

এ ঘটনায় মাজহারুল আলম বাদী হয়ে অভিযোগ দিলে প্রথমে মামলা নেয়নি কুলাউড়া থানা পুলিশ। পরে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে মামলা রুজু করলেও কোন আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধার না হওয়ায় বাদী মাজহারুল পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। মাজহারুল তার মামলার আসামীদের দ্রুত গ্রেফতারে উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

ডিএসএস / ১৪ ডিসেম্বর ২০২১ / আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে