editor
প্রকাশিত: 12:12 PM, December 15, 2021

নববধূ সুপ্রিয়া সাহা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা
ডিএসএস ডেস্ক :: মানিকগঞ্জে নববধূ সুপ্রিয়া সাহা হত্যায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আরো তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড আসামিরা পলাতক রয়েছেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- সুপ্রিয়ার শ্বশুর দিলীপ চন্দ্র সরকার, শাশুড়ি গীতা রাণী সরকার ও স্বামীর বন্ধু মহাদেব রায়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বিষ্ণু পাল, সঞ্জিত সাহা রণ ও রঞ্জিত ঘোষ। খালাস পেয়েছেন সুপ্রিয়ার স্বামী দীপাঞ্জন সরকার।
আদালত সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকার সুকুমার সাহার মেয়ে সুপ্রিয়া সাহা স্থানীয় সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ২০১৬ সালের ৭ আগস্ট সদর উপজেলার কৈতরা গ্রামের দিলীপ সরকারের ছেলে দীপাঞ্জন সরকারের সঙ্গে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে সুপ্রিয়ার বিয়ে হয়।
পূর্ব দাশড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন সুপ্রিয়া। বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ি তাকে নির্যাতন করত। ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর ওই বাড়ি থেকেই গলায় গামছা পেঁচানো অবস্থায় সুপ্রিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার রাতে সুপ্রিয়ার স্বামী, শ্বশুর, শাশুড়িসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন তার বাবা। একই বছরের ২৯ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আদালত ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে তিন আসামির মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
ডিএসএস / ১৫ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন