editor
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
জগন্নাথপুর সুনামগঞ্জের প্রবাসী অধুষ্যিত জগন্নাথপুর পৌরসভার হবিবপুর-শাহপুর গ্রামের বাসিন্দা গরীব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, জনদরদী, সমাজ সেবক, জনাব মোঃ আলিফ মিয়ার উদ্যোগে-করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ্য কর্মহীন মানুষদের মধ্যে ত্রান বিতরণ করার লক্ষ্যে আজ শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় পাচভাই সুপার মার্কেট, জগন্নাথপুর নিউজ মিডিয়া অফিসে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্ত্যব্যে জনাব আলিফ মিয়া বলেন- আমি সব সময় আমার পৌর এলাকার অসহায় দরিদ্র মানুষের কল্যানে কাজ অব্যাহত রেখেছি এবং আজকের আলোচনা সভার মাধ্যমে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ্য মানুষের মধ্যে কিভাবে প্রকৃত ক্ষতিগ্রস্থ্য মানুষের মধ্যে ত্রান পৌছে দেয়া যায়, সেই লক্ষ্যেই আজকের এই আলোচনা সভার মূল উদ্যেশ্য। অতি শীঘ্রই আমি ক্ষতিগ্রস্থ্য মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় ত্রান সামগ্রী পৌছে দেবো- ইনশাআল্লাহ
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক, জনাব শফিকুল ইসলাম খেজর। তিনি বলেন- করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ্য অসহায় মানুষের পাশে আমরা অতিতেও ছিলাম ভবিষ্যতেও থাকবো । সভায় উপস্থাপনা করেন- সাংবাদিক আমিনুর রহমান জিলু ও সাংবাদিক আহমেদ হোসাইন ছানু । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কানু মদক, নন্দ লাল, ইউসুফ মিয়া, আলাউদ্দিন মিয়া, রাহুল মিয়া, শৈলেন কর, লালু মিয়া, হেলাল, তাহের, কালাই মিয়া, অন্তু সূত্রধর, মোজাহিদ, আলিফ মিয়া, খালিক, সাহেদ, আহাদ মিয়া প্রমূখ।
5 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
7 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
1 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
2 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
7 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
5 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
8 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার