editor

প্রকাশিত: 7:43 PM, December 15, 2021

সিলেটি বাজার’র উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন

সিলেটি বাজার’র উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করে যাচ্ছেন। আগামীতে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিবেন তাদের মেধাকে বিকেশীত করতে সকলকে এগিয়ে আসতে হবে। সিলেটি বাজার শুধু ব্যবসা করার জন্য প্রতিষ্ঠান খুলে নি। তারা ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কমলমতি শিশুদের জন্য সিলেটি বাজার চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে শিশুদের মেধাকে বিকশিত করার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। তিনি সমাজের বিত্তশালীদের এ ধরনের মহতি উদ্যোগ গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর লামাবাজারস্থ সিলেটি বাজার লি. আয়োজিত ও ফানি ওয়ার্ল্ড এর সহযোগিতায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আশরাফ আলীর সভাপতিত্বে ও শাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিলেটি বাজার লি. এর চেয়ারম্যান মোহাম্মদ রাজা মিয়া।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য আবুল মহসিন চৌধুরী মাসুদ, বীর মু্িক্তযোদ্ধা হাজী মো. আরজ আলী, প্রবাসী আশিক মিয়া, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম খান, সিলেটি বাজারের একাউন্টিং আশরাফ আলী, ম্যানেজিং ডাইরেক্টার রাজ্জাক আলী, ম্যানেজার মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন, ম্যানেজমেন্ট কর্মকর্তা মোহাম্মদ কাউসার খান, চীফ ফ্লোর ইনচার্জ মোহাম্মদ আকাশ প্রমুখ। সকাল ১০টা থেকে শুরু হওয়া চিত্রাংকন প্রতিযোগিতায় নগরীর ১০টি স্কুল থেকে অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বীর মু্ক্তিযোদ্ধা হাজী মো. আরজ আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

 

ডিএসএস / ১৫ ডিসেম্বর ২০২১ / আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়