editor
প্রকাশিত: 1:50 PM, December 18, 2021
ডিএসএস ডেস্ক :: আফসার আহমেদ পেশায় গাড়িচালক। তবে সেই পেশা ছেড়ে দিয়ে এখন ইউটিউবার। ইউটিউবার পরিচয়ে বিভিন্ন প্রবাসী মেয়েদের সঙ্গে প্রথমে প্রেম ও পরে ভিডিও কলের মাধ্যমে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করতো সে। একপর্যায়ে ফুসলিয়ে আপত্তিকর ভিডিও কলে কথা বলতো। প্রলোভন দেখিয়ে সে নারীদের নগ্ন ছবির স্ক্রিনশট নিতো। পরে তাদের ব্ল্যাকমেইল করতো।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পারেন র্যাব কর্মকর্তারা। অভিযানের সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ক্যামেরা স্ট্যান্ড, ভিজিটিং কার্ড জব্দ করা হয়েছে।
র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, গত ১৩ ডিসেম্বর এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পর তার কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাই। গ্রেপ্তার আফসার আহমেদ বেশ কয়েক বছর ধরে অনলাইনে একটি ইউটিউব চ্যানেল চালিয়ে আসছিল। এবং সেই ইউটিউব চ্যানেলটি ব্যবহার করে মেয়েদের ব্ল্যাকমেইল করতে ভিডিও আপলোড করতো সে। এভাবে সে মেয়েদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো। প্রাথমিকভাবে সে এসব ঘটনার দায় স্বীকার করেছে বলে জানায় র্যাব।
ডিআইজি মোজাম্মেল আরও বলেন, ইউটিউব চ্যানেলটিতে টাকার বিনিময়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে ভিডিও সংগ্রহ করে তার অংশবিশেষ নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করতো। গুগল ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে বিভিন্ন ছবি এবং ভিডিও ডাউনলোড করে তা এডিট করে আপত্তিকরভাবে আপলোড করতো। নারীদের অভিনয়ের সুযোগ, উপস্থাপনার কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতো সে। তাছাড়া সে নিজেকে বিভিন্নভাবে পরিচয় দিয়ে মেয়েদের আকৃষ্ট করতো।
ডিএসএস / ১৮ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন