editor
প্রকাশিত: 9:08 PM, December 18, 2021

ছবি: রেজওয়ান আহমদ
রেজওয়ান আহমদ :: ফুল বিক্রি করে পরিবারের খাদ্য যোগান দিতে হচ্ছে শিশু ইমনকে। যে বয়সে স্কুলে যাওয়ার কথা, খেলাধুলা নিয়ে সমবয়সীদের সাথে মেতে ওঠার কথা সে বয়সে ধরতে হয়েছে পরিবারের হাল। বই কলমের বদলে ইমন হাতে তুলে নিয়েছে ফুল। ফুল বিক্রি করে যা টাকা আয় হয়, তা তুলে দেয় মায়ের কাছে। সমবয়সী অন্য শিশুরা যখন স্কুলে পড়াশুনা নিয়ে ব্যস্ত ও খেলাধুলা নিয়ে মেতে থাকে সেই সময় ইমন হাতে ফুল নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ফুল বিক্রি করে। মাত্র ১১ বছর বয়সে বাবা অসুস্থ থাকার কারণে পরিবারের হাল ধরতে হয়েছে ইমনকে। ইমনের হাসিভরা মুখটি দেখলে যে কারো মায়া হতে পারে। সারাদিন পথে পথে ঘুরে ফুল বিক্রি করলেও ক্লান্তি নেই যেন ইমনের। পথচারীদের কাছে গিয়ে ফুল বিক্রি করার জন্য হাসি দিয়ে বলে একটি ফুল কিনবেন নি। ছোট্ট শিশু ইমনের হাসিমাখা মুখটি দেখে অনেকেই ফুলের প্রয়োজন না থাকলেও কিনে নিচ্ছেন।

চৌহাট্টা এলাকায় ইমনের কাছ থেকে ফুল কিনতে দেখা যায় কয়েকজন পথচারীকে। তাদের সাথে আলাপ হলে তারা জানান, ইমনের বয়সী অনেক শিশুকে ভিক্ষা করতে দেখা যায়। অথচ এই শিশুটি ভিক্ষা না করে ফুল বিক্রি করছে। পরিবারে অসচ্ছলতা থাকার কারণে সে ফুল বিক্রি করছে। ফুলের প্রয়োজন নেই তার পরেও একটি ফুল কিনে নিয়েছি।
সুনামগঞ্জ জেলার চাদকপুর গ্রামের তাজ উদ্দিন আহমদের ৫ ছেলে মেয়ের মধ্যে ইমন চতুর্থ। ইমনের একটি চোখের মধ্যে পর্দা পরে নষ্ট হয়ে গেছে। চিকিৎসা করাতে পারলে আবারো ভাল হওয়ার সম্ভবনা আছে। কিন্তু টাকার অভাবে তা সম্ভব হচ্ছে না।
নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ইমনের সাথে কথা হলে সে জানায়, তার বাবা রাজমিস্ত্রীর কাজ করতেন। একদিন পরে গিয়ে গুরুতর আহত হয়। তার পর থেকে আর কাজকর্ম করতে পারে না। ৫ ভাই-বোনের মধ্যে সে ৪র্থ, ২ বোনের বিয়ে হয়েছে। ১ ভাই বড়, আরেক ভাই ছোট। বাবা অসুস্থ থাকায় কাজকর্ম করতে না পারায় মাকে নিয়ে গ্রাম ছেড়ে সিলেট শহরে এসে বড়ইকান্দি এলাকার গোলাম হাজী মিয়ার কলোনীতে বসবাস করছে। বড় ভাই রাজমিন্ত্রীর কাজ করে। ভাইয়ের রোজগার করা টাকা দিয়ে পরিবারের খাদ্য যোগান দেওয়া সম্ভব না হওয়ায় পরিবারকে সহযোগীতা করতে ফুল বিক্রি করছে ইমন। ভারী কাজকর্ম ও শিশু থাকার কারণে চাকরী না পাওয়ায় জেল রোড থেকে পাইকারী দামে ফুল কিনে নগরীতে ঘুরে ঘুরে বিক্রি করে ইমন। অন্য শিশুদের মতো পড়ালেখার ইচ্ছে থাকলেও পরিবারের অভাব অনটনের কারণে সম্ভব হচ্ছে না তার।
ডিএসএস / ১৮ ডিসেম্বর ২০২১ / সুমন আহমদ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়