editor
প্রকাশিত: 11:28 AM, December 21, 2021
আন্তর্জাতিক ডেস্ক :: নির্মানাধীন ভবনে স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বামীকে। অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সে জন্যই রাগের বশে তিনি খুন করেছেন স্ত্রীকে।
গত ২ ডিসেম্বর কলকাতার বানতলায় একটি বহুতল ভবনের পেছন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় শ্বাসরোধের চিহ্ন ছিল বলে জানিয়েছিল তারা। এরপর ওই এলাকার সিসিটিভি ফুটেজ এবং আশপাশের জেলার নিখোঁজের তালিকার উপর নির্ভর করেই তদন্তে নামে পুলিশ।
ওই নারীর নাম অনিতা হাওলাদার। তার স্বামীর নাম রাজু মণ্ডল (৩০)। অনিতা রাজু মণ্ডলের দ্বিতীয় স্ত্রী। তিনি ভাঙড় থানার মাধবপুরের বাসিন্দা।
জানা যায়, ওই নারীর সঙ্গে প্রেম করেই বিয়ে হয়েছিল তার। খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিলেন রাজু। সোমবার দুপুরে ঘটকপুকুর মোড়ে বাসের জন্য দাঁড়িয়েছিলেন তিনি। তখনই পুলিশ গ্রেফতার করে তাকে।
পুলিশকে তিনি জানিয়েছেন, তার স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সাত জনের সঙ্গে স্ত্রীর সম্পর্ক ছিল বলে পুলিশকে জানিয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে এত জনের প্রেমের কথা জানতে পারার পরই তিনি রাগের মাথায় শ্বাসরোধ করে খুন করেন স্ত্রীকে।
অভিযুক্তের এই দাবি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তাকে আদালতে তুলে হেফাজতে নেয়ার জন্য আবেদন জানাবে পুলিশ।
ডিএসএস / ২১ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন