editor
প্রকাশিত: 11:39 AM, December 21, 2021
ডিএসএস ডেস্ক :: শরীয়তপুরের গোসাইরহাটে অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে গিয়ে কারাগারে গেলেন বর। সোমবার বিকেলে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে বিয়ে বাড়িতে হাজির হয়ে বরকে কারাগারে পাঠান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাস গুপ্ত।
বরের নাম দুলাল হোসেন। ৩২ বছর বয়সী দুলাল মাদারীপুরের কালকিনি উপজেলার চর দাতবালি গ্রামের আব্দুস সাত্তার আকনের ছেলে। ১৬ বছর বয়সী কনের বাড়ি গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের কাচনা গ্রামে।
জানা গেছে, দুলালের সঙ্গে অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন করে পরিবার। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ করা হয়। সেইসঙ্গে বরকে সাতদিনের কারাদণ্ড, কনের বাবাকে ১০ হাজার টাকা ও ছেলের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী ওই কনের বয়স ১৮ এর নিচে হওয়া এ রায় দেয়া হয়। এছাড়া ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবে না মর্মে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মুচলেকা নেয়া হয়।
গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাস গুপ্ত বলেন, নাগেরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে ১৮ বছরের কম বয়সী এক মেয়েকে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে- এমন সংবাদে ঘটনাস্থলে গিয়ে বরকে আটক করি। পরে তাকে সাতদিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। বাল্যবিয়ের আয়োজন করায় বরের বাবাকে ৫০ হাজার টাকা ও কনের বাবাকে ১০ টাকা জরিমানা করা হয়।
ডিএসএস / ২১ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন