editor
প্রকাশিত: 4:04 PM, December 22, 2021

হামলা চালানোর পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অবস্থান নিয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের ওপর অতর্কিত হামলা করেছে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার দুপুর ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ করা হয়। সেই সমাবেশে বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। আচমকা সমাবেশের পাশে শৃঙ্খলা রক্ষায় দাঁড়িয়ে থাকা পুলিশের ওপর হামলা করে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়তে বাধ্য হয় পুলিশ। তবে বিএনপির নেতাকর্মীরা দফায় দফায় পুলিশের ওপর হামলা চালাচ্ছে।
হবিগঞ্জ সদর থানার ওসি মো. মাসুক আলী বলেন, বিএনপির নেতাকর্মীরা হঠাৎ করে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
ডিএসএস / ২২ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন