editor
প্রকাশিত: 8:43 PM, January 1, 2022
সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। নারীদের উৎসাহীত করতে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। তিনি বলেন, নারীদের উন্নয়নের বাইরে রেখে কখনো প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সিলেট উইমেন চেম্বার অব কমার্স নারী উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। তাই সমাজের সবাইকে সঙ্গে করেই আমাদের উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, পিঠা উৎসব বাঙালির ঐতিহ্য। বাঙালির অনেক উৎসবের মতোই পিঠা উৎসব সুপ্রাচীন কালের। নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠার পরিচিতি তুলে ধরতে এ উৎসব সুদুরপ্রসারী ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
শুক্রবার (১ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট পুলিশ লাইন স্কুল মাঠে সিলেট উইমেন চেম্বার অব কমার্স আয়োজিত ২দিন ব্যাপী পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে ও রোহেনা দিপু এবং সুমন্ত গুপ্তের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, বাংলাদেশ ব্যাংক-এর ডিজিএম শামিমা নার্গিস, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সহ সভাপতি লুবানা ইয়াসমিন, পরিচালক নাসরিন বেগম, বিউটি বর্মন, রাহেলা জেরিন খানম, তপতি দাস, তাসনিম আক্তার, রাবেয়া আক্তার রিয়া ছাড়াও সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বর্ষসেরা নারী উদ্যোক্তা হিসেবে ওয়াহিদা আখলাক, সৃজনশীল নারী উদ্যোক্তা হিসেবে শান্তনা দেবী, তরুণ নারী উদ্যোক্তা হিসেবে রোজিনা আক্তার, ২০২১ সালের শ্রেষ্ট জয়িতা হওয়ায় লুবানা ইয়াসমিন শম্পা ও সানজিদা খানমকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। মেলায় শ্রেষ্ঠ স্টল হিসেবে নির্বাচিত হন রোমানা আক্তার এবং সর্বোচ্চ বিক্রয় হিসেবে অরেঞ্জ মার্টকে পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়