editor
প্রকাশিত: 11:19 AM, June 12, 2023
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরসভার চন্দগ্রামে সুরিয়া বেগম (২২) নামক এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১১ জুন রবিবার সকালে চন্দগ্রামের মৃত মনসুর আহমদ খান এর বাড়ির আঙ্গিনায় তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে পুলিশের ধারণা তাকে ধর্ষণ শেষে গলাটিপে হত্যা করা হয়েছে। নিহত সুরিয়া বেগম চন্দগ্রামের করিম মিয়ার কলোনীতে বসবাসকারী দিনমজুর নুসরত আলীর মেয়ে। তারা সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন তেলিহাওর গ্রামের অধিবাসী। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত প্রধান আসামী আবু সুফিয়ান খান কে গ্রেফতার করেছে।
জানা যায়, সুরিয়া বেগম পরিবারের সাথে চন্দগ্রামের করিম মিয়ার কলোনীতে বসবাস করে। সে চন্দগ্রামের মৃত মনসুর আহমদ খান এর বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত। সম্প্রতি সন্দেহজনক আচরণের কারণে তাকে মনসুর আহমদ খান এর বাড়ীর কাজ থেকে বিতাড়িত করা হয়। ঘটনার দিন ১০ জুন দিবাগত রাতের কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে অপহরণ করে তুলে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ শেষে গলাটিপে হত্যা করে লাশ মৃত মনসুর আহমদ খান এর বাড়ীর আঙ্গিনায় ফেলে রাখে। পরদিন সকালে সুরিয়া বেগমকে বাসায় না পেয়ে পরিবারের সদস্যরা তার সন্ধান চালায়। এক পর্যায় তার লাশ মৃত মনসুর আহমদ খান এর বাড়ির আঙ্গিনায় পাওয়া যায়। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় নিহত সুরিয়া বেগমের পিতা নুসরত আলী বাদী হয়ে ৫ জনের নাম উলেখ ও অজ্ঞাত আরো ৫ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-৭, তারিখ ১১-০৬-২০২৩ইং।
মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার পৌরসভার চন্দগ্রামের মৃত মনসুর আহমদ খান এর পুত্র আবু সুফিয়ান খান (৩৩), চন্দগ্রামের মৃত মনসুর আহমদ খান এর মেয়ে করিমা আক্তার খান (২৯), চন্দগ্রামের করিম মিয়ার পুত্র জাবেদ আহমদ (২৮), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার টুকা গ্রামের রিয়াসত আলীর পুত্র সবুজ মিয়া (৩৫) ও টুকা গ্রামের নিমার মিয়ার পুত্র রাজীব আহমদ (২৩), সহ অজ্ঞাত আরো ৫ জন। পুলিশ ১১ জুন রাত ৯টায় বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারস্থ মনসুর ওয়েল এন্ড কোং নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে মামলার অভিযুক্ত প্রধান আসামী আবু সুফিয়ান খান কে গ্রেফতার করেছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, লাশের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেটস্থ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট দেখে ধারণা হচ্ছে, মেয়েটিকে ধর্ষণ শেষে গলাটিপে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের আসার পর চূড়ান্তভাবে বিস্তারিত জানা যাবে। এ ঘটনার থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার অভিযুক্ত প্রধান আসামীকে গ্রেফতার করেছে। অপর আসামীদের গ্রেফতার করতে সাড়াশি অভিযান চলছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক