editor
প্রকাশিত: 5:49 PM, September 22, 2024
আন্তর্জাতিক ডেস্ক: কোয়াড বৈঠকে অংশ নিতে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে এরই মধ্যে মোদী ও বাইডেনের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ তথ্য নিশ্চিত করেছেন।
বিক্রম মিশ্রি বলেছেন, মোদী ও বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গত মাসেও বাংলাদেশ ইস্যু নিয়ে বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মোদী।
কোয়াডের সদস্য দেশের সংখ্যা চার। ভারত ছাড়াও কোয়াডে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। এ বছর কোয়াডের চতুর্থ বৈঠক আয়োজন করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন মোদী।
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মোদী বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সংহতি ও অগ্রগতির কথা চিন্তা করে, এমন চার সমদর্শী দেশের সংগঠন হিসেবে কোয়াড উঠে এসেছে। বাইডেনের সঙ্গে আমার বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমি আশা করছি।
নিজের শহর উইলমিংটনে কোয়াডের বৈঠক আয়োজন করেছেন বাইডেন। ওই বৈঠক ছাড়াও যুক্তরাষ্ট্রে তিন দিনে একাধিক কর্মসূচি রয়েছে মোদীর।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক