editor

প্রকাশিত: 10:59 PM, September 24, 2024

জৈন্তাপুর প্রবাসী গ্রুপের ২১ তম সহায়তা বিতরণ

জৈন্তাপুর প্রবাসী গ্রুপের ২১ তম সহায়তা বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি :: সম্প্রীতির বন্ধনে আবদ্ধ স্লোগানে সিলেটের জৈন্তাপুর প্রবাসী গ্রুপের সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় উপজেলার দরবস্তস্থ হেলালি মার্কেট সম্মুখে গ্রুপের পক্ষ থেকে ২১ তম আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার ৬ টি ইউনিয়নের  মোট ৪০ জন সুবিধাবঞ্চি ও বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় রোগীদের মধ্যে ১০ হাজার টাকা করে  ৪ লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাদের প্রেরিত রেমিট্যান্সে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ায়। তাই আমরা প্রবাসীদের সম্মান জানাতে হবে।সর্বক্ষেত্রে তাদের অধিকার দিতে হবে। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানর জৈন্তা মায়ের সকল প্রবাসী ভাই বন্ধুদের যারা নিজে কষ্টার্জিত উপার্জন দিয়ে মানবতার তরে কাজ করে যাচ্ছেন। এসময় তিনি ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করে মানবতার এই গ্রুপকে এগিয়ে নিতে আহবান জানান ।

 

গ্রুপের অন্যতম দাতা সদস্য মাওলানা শিহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন গ্রুপের সার্বিক তত্ত্বাবধায়ক আমেরিকা প্রবাসী ফয়েজ আহমদ, কার্য উপদেষ্টা কমিটির সদস্য জমির উদ্দিন, মাওলানা মুজাম্মিল হেলালি, চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবি,এম জাকারিয়া, ইউপি সদস্য হাফেজ আব্দুল মুছাব্বির ফরিদ,মুজিবুর রহমান, ময়নুল ইসলাম মেম্বার , দাতা সদস্য উমান প্রবাসী শামীম করিম,দেলোয়ার হোসেন, কাতার প্রবাসী ফারুক আহমদ, নাজিম উদ্দীন, আনিছ উদ্দিন,নজমুল ইসলাম, আহমদ ইকবাল, দেশে অবস্থানরত আবুল কালাম সিকদার,ইমরান আহমদ, মাহা সিদ্দিক প্রমূখ।

এসময় জৈন্তাপুর প্রবাসী গ্রুপের দাতা সদস্য ও তারকা সদস্যদের গ্রুপের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, জৈন্তাপুর প্রবাসী গ্রুপ প্রতিষ্ঠার ৯ বছরের মাথায় গ্রুপের পক্ষ থেকে উপজেলার সকল ইউনিয়নের অন্তর্ভুক্ত হতদরিদ্র মানুষের নিকট আর্থিক সহায়তা হিসেবে এ পর্যন্ত মোট ১ কুটি ২৮ লাখ ২৫ হাজার ৭ শত ৭৫ টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন গ্রুপের কোষাধক্ষ্য মুজম্মিল আলি হেলালী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়