editor
প্রকাশিত: 4:04 PM, September 26, 2024
নিজস্ব প্রতিবেদক: নগরীর পাঠানটুলায় ব্যাটারিচালিত রিকশা আটককে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ ও শ্রামিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। গলির ভেতর থেকে সোর্সদ্বারা ব্যাটারিচালিত গাড়ি আটককে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বিক্ষুদ্ধ চালকরা ট্্রাফিক পুলিশের সাথে থাকা সোর্সকে গণপিটুনি দেয়।
আজ বৃহষ্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর পাঠানটুলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মহানগরীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকার কারণে চালকরা প্রতিদিনের ন্যায় অটোরিকশা দিয়ে গলির ভিতরে যাত্রিবহন করছিলেন। এ সময় পাঠানটুলা পয়েন্টে অভিযান চলাকালে ট্রাফিক পুলিশের সাথে থাকা কিছু সোর্স এলাকার ভিতরে তাদের রিকশাগুলো আটক করতে শুরু করলে এক পর্যায়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়কে অবরোধ শুরু করেন। এ সময় বিক্ষুদ্ধ চালকরা ট্রাফিক পুলিশের সাথে থাকা সোর্সকে গণপিটুনি দেওয়ার খবর পাওয়া গেছে।
রিকশাচালক সাইদুল বলেন, আমরা গরীব মানুষ রিকশা চালিয়ে ভাত খাই। এই রিকশা চালিয়ে আমাদের কিস্তির টাকা পরিষোধ করতে হয়। এখন যদি তারা গলির ভেতর থেকে আমাদের রিকশা নিয়ে যায় তাহলে পরিবারের লোকজন নিয়ে পথেবসা ছাড়া উপায় নেই।
আরেক চালক বাবুল মিয়া বলেন, আমাদের গাড়ি পুলিশ না ধইরা সোর্সরা দৌড়াইয়া ধরে। আমরা কী পরিবার নিয়া চলতাম না। আমাদের ইনকামের শেষ সম্বল নিয়া গেলে চুরি ডাকাতি করতে অইবো আর নাইলে পেটে ভাত দিমু কেমনে।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশরের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার বি. এম. আশরাফ উল্যাহ তাহের বলেন, ব্যাটারি চালিত কিছু রিকশা অবৈধভাবে সড়কে উঠলে আমাদের ট্রাফিক পুলিশ আটক করলে তাদের সাথে ভুল বোঝাবোঝির সৃষ্টি হয়। চালকরা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমি তাৎক্ষণিক সেখানে গিয়ে তাদের শান্ত করি। এবং তারা তাদের ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যায়।
উল্লেখ্য সিলেট নগরীতে সড়কে ব্যাটারিচালিত রিকশা এবং অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছিলো সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
আলটিমেটামে গত ২৩ সেপ্টেম্বর থেকে প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সব সড়কে এসব অবৈধ যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়। গত সোমবার রাতে এসএমপির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব সিএনজিচালিত অটোরিকশা সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচল করবে সেগুলোতে সবুজ রঙের উপর হলুদ রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। একইসঙ্গে মেট্রোপলিটন এলাকার বাহিরের সিএনজিচালিত অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। তাছাড়া নগরীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথাও জনাননো হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক