editor
প্রকাশিত: 12:23 AM, September 28, 2024
নিউজ ডেস্ক: সিলেটে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় চোরাই চিনির চালান জব্দ করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনের রাস্তায় চেকপোস্ট বসিয়ে চোরাই চিনির চালান বোঝাই একটি ট্রাক (রেজি. নং-ঢাকা মেট্রো-ড-১১-৬৮৭২) আটক করে শাহপরাণ থানা পুলিশ।
এ সময় ট্রাকটি তল্লাশি করে মোট ৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। বস্তাগুলোতে মোট ৪ হাজার ৮শ’ ৫১ কেজি চিনি ছিল যার বাজার মূল্য প্রায় ৫ লাখ ৮২ হাজার ১২০ টাকা।
এসময় ট্রাকটির চালকসহ তিন আরোহী পালিয়ে যেতে চাইলে পুলিশ ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়।
তার নাম মো. আলা উদ্দিন (৪২)। তিনি জৈন্তাপুর থানার ঠাকুরের মাটি গ্রামের লুৎফুর রহমানের ছেলে।
পলাতক দুজনের একজন হলেন চোরাই চিনির মালিক সাদ্দাম হোসেন। তার বাড়ি একই উপজেরার ঘাটেরচটি গ্রামে। অপজন ট্রাকটির চালক কামরুল ইসলাম (৩৫)। তিনি জৈন্তাপুরের তেলিজুর গ্রামের মঈনুল হোসেনের ছেলে।
এ ব্যাপারে শাহপরান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা, অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়