editor
প্রকাশিত: 7:42 PM, September 29, 2024
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট সীমান্তে ধারাবাাহিক অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এবার পৌনে ১ কোটি টাকা মূল্যের পাউডার, সুপারি, পাথর, বালি ও মদ জব্দ করেছে বাহিনীটি। এসময় পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করা হয়।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে সিলেট ও সুনামগঞ্জ জেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চোরাই মাল জব্দ করা হয়।
এক বার্তায় ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান, রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে সিলেট ও সুনামগঞ্জ জেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিকোরি পাউডার ৮৫৫ কেজি, চিনি ৪ হাজার ৪৪০ কেজি, সুপারি, পাথর, বালি ও মাদকদ্রব্য জব্দ করে। এসবের আনুমানিক মূল্য ৭৪ লক্ষ ৭৯ হাজার ১৫০ টাকা।
এছাড়াও অভিযানকালে অবৈধভাবে পাথর উত্তোলনকারী একটি নৌকাও আটক করে বিজিবি।
জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হবে।
আর.এম
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই