editor

প্রকাশিত: 2:03 PM, February 17, 2021

ঢাকা দক্ষিণে পুকুর রক্ষার দাবীতে সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি

ঢাকা দক্ষিণে পুকুর রক্ষার দাবীতে সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট:: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বাজারের সরকারি পুকুরে জেলা পরিষদের মার্কেট নির্মানের পরিকল্পনা বাতিল এবং পুকুরের মধ্যে নির্মিত দেয়াল অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বুধবার ১৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় সিলেট বিভাগীয় কমিশনার এর নিকট এ দাবি জানিয়ে শতশত মানুষের স্বাক্ষরসহ স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ঢাকাদক্ষিণ একটি ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ। ঢাকাদক্ষিণ বাজারের একমাত্র সরকারি পুকুরটিও বাজারের একটি প্রাচীন নিদর্শন। সম্প্রতি জেল পরিষদ পুকুরটির মধ্যে মার্কেট নির্মাণের পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে তারা পুকুরের সীমানা থেকে প্রায় ৩০ ফুট ভিতরে দেয়াল নির্মাণ করে পুকুরটিকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বর্তমান অবস্থায় পুরো ঢাকাদক্ষিণবাসীর সাথে প্রবাসীরাও বিদেশ থেকে উদ্বেগ প্রকাশ করে পুকুর রক্ষার দাবি জানিয়েছেন।

পুকুর রক্ষার পরিবর্তে পুকুরে মার্কেট নির্মাণ স্বার্থান্বেষীদের সুযোগ করে দেয়ার অপচেষ্টা বলে স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, প্রাকৃতিক জলাশয় রক্ষায় সরকার কোঠর আইন করেছেন। তারপরও জেলা পরিষদ স্থানীয়দের মতামত, প্রয়োনীয়তা এবং ইতিহাস-ঐতিহ্যকে অগ্রাহ্য করে পুকুরে মার্কেট নির্মান করছে। এলাকাবাসী অবিলম্বে পুকুরের মধ্যে মার্কেট নির্মানের পরিকল্পনা বাতিল এবং পুকুরের মধ্যে নির্মিত দেয়াল অপসারণের দাবি জানান। তারা পুকুরের প্রকৃত সীমানা নির্ধারণ করে যথাযথ ভাবে সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা করে পুকুরটি রক্ষয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সিলেট বিভাগীয় কমিশনারের সহায়তা কামনা করেন।

তারা উল্লেখ করেন, পুকুরের দুুই পাশে সরকারি প্রতিষ্ঠান মধ্যখানে মনোরম পরিবেশে পুকুরটি অবস্থিত। পুকুরটিকে যথাযথ সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন করলে এটি একটি দৃষ্টিনন্দন স্থানে পরিনত হবে। স্থানীয়রাসহ শ্রী চৈতন্য মন্দিরে আগত পূর্ণার্থীরা এখনে বিশ্রাম নেয়ার সুযোগ পাবেন এবং বিকেল বা সকালে অবসর বিনোদনের সুযোগ সৃষ্টি হবে। তারা বলেন, শতাব্দি প্রাচীন পুকুরটি হাসপাতালের পুকুর হিসেবে পরিচিত ছিল, এখন শোনা যাচ্ছে পুকুরটি জেলা পরিষদের নিয়ন্ত্রনে রয়েছে।

ঢাকাদক্ষিণ বাজার একটি অতিবর্ধিষ্ণু ব্যবসা কেন্দ্র উল্লেখ করে তারা বলেন, ঢাকাদক্ষিণ বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও বাজারকে কেন্দ্র করে স্থাপিত হয়েছে উপজেলা সাবরেজিস্ট্রার অফিস, উপজেলা প্রাণি সম্পদ অফিস, উপ ডাকঘর, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকাদক্ষিণ দারুল উলুম হোসাইনিয়া মাদরাসা, ডাক বাংলো, উপ স্বাস্থ্যকেন্দ্রসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এই বিশাল বাজারে একমাত্র উন্মুক্ত জলাশয় পুকুরটি। বাজারে কোন ভাবে যদি আগুন লাগে তবে দ্রুত পানি পাওয়ার একমাত্র উৎসও এই পুকুর। তাই পুকুরটি রক্ষায় এলাকাবাসী বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ ও পুকুর রক্ষা কমিটির আহ্বায়ক আব্দুল মুতলিব, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ রোশন,উপজেলা আওয়ামীলীগ নেতা ও পুকুর রক্ষা কমিটির সদস্য সচিব শাহাবউদ্দিন আহমদ, পুকুর রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুস শহীদ খান জিলা, ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক এস এম আব্দুর রহীম, বিশিষ্ট রাজনীতিবীদ ও পুকুর রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল নূর মছলাই, উপজেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও পুকুর রক্ষা কমিটির সদস্য ফারহান মাসউদ আফছর।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন