editor
প্রকাশিত: 9:43 PM, September 30, 2024
জৈন্তাপুর প্রতিনিধি: সীমান্ত পাহারায় অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। অভিযান চালিয়ে জব্দ করছে একের পর এক ভারত থেকে অবৈধভাবে আসা চোরাচালান পণ্য।
বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির বিশেষ অভিযানে গোয়াইনঘাট সীমান্তে ৮৭১ বস্তা ভারতীয় চিনি ও ১৫৪৮ কেজি ভারতীয় চা-পাতা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির বিশেষ অভিযানে গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলংয়ের রাধানগর ও তামাবিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সোমবার সকালে একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।
বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন প্রতাপপুর বিওপি ও তামাবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৪৩,৫৫০ কেজি অর্থাৎ ৮৭১ বস্তা ভারতীয় চিনি এবং ১৫৪৮ কেজি ভারতীয় চা-পাতা আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭৪ লক্ষ ৬১ হাজার ৩ শত টাকা।
এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি ও চা-পাতা আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়