editor
প্রকাশিত: 8:02 AM, October 2, 2024
দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমায় অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যাংক কর্মচারীর কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী ওভারব্রিজের কাছেই ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ছিনতাইয়ের শিকার শাহীন আহমেদ গোলাপগঞ্জের বাঘা এলাকার মাসুক মিয়ার ছেলে। তিনি আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগগঞ্জ শাখার অফিস সহকারী হিসেবে কর্মরত।
শাহীন আহমেদ জানান, আল আরাফাহ ইসলামী ব্যাংক লালদিঘীর পাড় শাখা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে সিএনজিচালিত অটোরিকশাযোগে গোলাপগঞ্জ ফিরছিলেন। কদমতলী ওভারব্রিজের কাছে যাওয়ার পর ৩ মোটরসাইকেলে ৬ ছিনতাইকারী এসে ধারালো অস্ত্রেরমুখে জিম্মি করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে শিববাড়ির দিকে পালিয়ে যায়। ছিনতাইকারীদের কারো মাথায় হেলমেট ও কারো মাথায় ক্যাপ ছিল।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়