editor
প্রকাশিত: 9:31 AM, October 3, 2024
সিলেটে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করে এক নারীর কাছ থেকে ৬ লাখ ২৩ হাজার ৩৮৭ টাকা আত্মসাত করেছিল প্রতারক চক্র। পুলিশের চেষ্টায় সেই টাকা ফেরত পেয়েছেন ওই নারী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত ৯ সেপ্টেম্বর প্রতারক চক্র ইসলামী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে দক্ষিণ সুরমার কুতুবপুরের আনোয়ার আলীর স্ত্রী মোছা. সুলতানা বেগম চৌধুরীকে ফোন দেয়। তারা কৌশলে ওটিপি নাম্বার নিয়ে ব্যাংক একাউন্ট হ্যাক করে সুলতানা বেগম চৌধুরীর একাউন্ট থেকে ৬ লাখ ২৩ হাজার ৩৮৭ হাজার টাকা হাতিয়ে নেয়।
এ ঘটনায় ১১ সেপ্টেম্বর সুলতানা বেগম চৌধুরী কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৯৩৮) করেন। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ তদন্তে নামে। পুলিশের চেষ্টায় আত্মসাতকৃত টাকা উদ্ধার হয়। মঙ্গলবার উদ্ধার হওয়া টাকা ফেরত পেয়ে সুলতানা বেগম সাধারণ ডায়েরি প্রত্যাহার করেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়