editor
প্রকাশিত: 2:26 PM, October 3, 2024
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ছিড়া তারের সাথে জড়িয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতরা হলেন, হাজী রহমত আলীর পুত্র জমসেদ মিয়া এবং হাজী দুদু মিয়ার পুত্র ফরহাদ মিয়া।
জানা যায়, সন্ধায় পর হাওড় থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন ফরহাদ মিয়া ও জমসেদ মিয়া নামে ওই দুই ব্যক্তি। পথিমধ্যে গ্রামের ভেতরে পৌছলে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। এসময় আকস্মিকভাবে বিদ্যুতের ছেড়া তারের সাথে জড়িয়ে পড়ে তারা। এতে তারা বিদ্যুতায়িত হয়ে আহত হয়।
পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লাখাই থানার (ওসি) বন্দে আলী মিয়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
5 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
3 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
3 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি