editor
প্রকাশিত: 6:25 PM, October 3, 2024
নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শঙ্খ শুভ্র রায়কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের দেউন্দি রোড থেকে র্যাব তাকে আটক করে। রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে গ্রেফতার দেখায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, শঙ্খ শুভ্র রায় গতকাল বিকেলে শায়েস্তাগঞ্জের দেউন্দি রোডে (ফারদিন-মারদিন রেস্টুরেন্টের পাশে) অবস্থান করছিলেন। র্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা সেখান থেকে তাকে আটক করেছে। সন্ধ্যায় থানায় হস্তান্তরের পর গ্রেফতার দেখানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২ ও ৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় শঙ্খ শুভ্র রায় আসামি।
ওসি আরও জানান, বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে এবং সাতদিনের রিমান্ড আবেদন করা হবে।
শঙ্খ শুভ্র রায় হবিগঞ্জ মটর মালিক গ্রুপ ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
7 5 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
3 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
6 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
6 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা