editor
প্রকাশিত: 9:58 PM, October 3, 2024
মুহাম্মদ মামুনুর রশিদ, গোয়াইনঘাটঃ উত্তর সিলেটের সর্ববৃহৎ অরাজনৈতিক ছাত্র সংগঠন গোয়াইনঘাট ছাত্র পরিষদ আয়োজিত আগামীর সমৃদ্ধ গোয়াইনঘাট বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা ও করণীয় শীর্ষক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২ টায় গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন কলেজ -বিশ্ববিদ্যালয় থেকে আগত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে “ছাত্র সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম এর সঞ্চলনায় ‘আগামীর সমৃদ্ধ গোয়াইনঘাট বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক “ছাত্র সমাবেশ” – এ বক্তারা গোয়াইনঘাটের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেছেন।
ছাত্র সমাবেশে উপজেলার শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, পর্যটন, খনিজ সম্পদ, নাগরিক সেবাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদ এর তেলাওয়াতের মাধ্যমে সূচিত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর ক্রাফট ইন্সট্রাকটর ইমরান রিয়াজ, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, সিনিয়র সহ-সভাপতি সাদিক আহমদ রুবেল, সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন বাহার, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান দৌলত, নাদিম মাহমুদ, নাজমুস ফাহিম, শিক্ষক নুরুল হুদা, নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এহসান-ই-এলাহী তুষার, নাদিম হাসান, খয়রুল আমিন, আব্দুল্লাহ আল মাহফুজ, সাংগঠনিক সম্পাদক মিসবাহ আল মামুন, রাকিব হোসাইন, আল আমিন, আরিফ, প্রচার সম্পাদক মামুন আহমদ।
উপস্থিত ছিলেন ইকবাল সাইলুজ, সজীবুর, শাহ জামান, জাকারিয়া, জুবের, ইমরান, রাজু, এহসান, সজীব, রাসেল, নাহিদ, সাইদুল, কামরুল, মামুন, জুবায়ের, আরিফ, মুস্তাফিজ, তারেক, সাদিক, শিমুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়