editor
প্রকাশিত: 2:57 PM, October 6, 2024
নিউজ ডেস্ক: সিলেটে একটি প্রাইভেটকারের ভেতর থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিম জব্দ করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমস্থ হযরত শাহপরাণ (রহ.) এর গেইট সংলগ্ন এলাকা থেকে প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় প্রাইভেটকার চালক পালিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার বিকেলে সুরমা গেইট হতে খাদিম শাহপরাণ মাজারের গেইটের দিকে যাচ্ছিল বেপরোয়া গতির একটি প্রাইভেটকার।
হযরত শাহপরাণ (রহ.) এর মাজারের প্রধান ফটক সংলগ্ন ওভারব্রিজের নিচে সিলেট-তামাবিল মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লেগুনা গাড়িকে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। তখন পুলিশ ও স্থানীয় লোকজন প্রাইভেটকারটি আটক করেন।
এসময় চালক কৌশলে পালিয়ে যায় এবং গাড়ির ভেতর থাকা এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ফয়জুল হাসান (৪৮) সিলেটের জৈন্তাপুর থানার হেমু নয়াগ্রামের মৃত কুদরত উল্লার ছেলে। জিজ্ঞাসাবাদে ফয়জুল জানায়, পালিয়ে যাওয়া প্রাইভেটকার চালক ছিল জৈন্তাপুর থানার লামা শ্যামপুরের আলীম উদ্দিন (২৫)।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাইভেটকারের ভেতর থেকে ৪ হাজার ৩০০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৪ হাজার টাকা।
এ ঘটনায় শাহপরাণ থানার এসআই মো. মিজানুর রহমান বাদী হয়ে আটক ও পলাতক উভয় ব্যক্তিকে আসামী করে মামলা করেছেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়