editor
প্রকাশিত: 12:48 PM, October 8, 2024
লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পুঁজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বিকেল ২ ঘটিকায় উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে উপজেলার ৬৩ টি পুঁজা মন্ডপের সভাপতি সম্পাদকের হাতে সরকারি অনুদান ৫০০ চাউল বিতরণী করা হয়।
লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্পদ রায়ের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী ,সহসভাপতি শেখ ফরিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ , বুল্লা ইউপি এ্যডভোকেট খোকন চন্দ্র গোপ, মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া, মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, লাকা ইতিহাস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলীন নোয়াজ যুবদলের আহ্বায়ক , মাহমুদুল রহমান, যুবদল নেতা মাহবুবুর রহমান মালো তাউস আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান সাচ্চু, সদস্য সচিব লায়েছ মিয়া,, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ আজম, এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন দেবাশীষ আচার্যী, আশীষ রায়, প্রানেশ রঞ্জন দাশ, বিশ্বজিৎ আচার্য, মলয় দেব, সমীরণ শীল ও জনক দেব।
প্রধান অতিথির বক্তৃতা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন প্রতিটি পূজা মন্ডপে বিএনপি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাহিরে থেকে পাহারা দেবে, সনাতন ধর্ম অবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা পার্বণ করতে পারে সেজন্য যতরকম সহযোগিতা লাগে বিএনপি করবে।
সভায় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বন্দে আলী বলেন আগামী দুর্গা পুঁজায় দলমত নির্বিশেষে হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব তাই আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সার্বিক ভাবে সহযোগিতা কামনা করেন।
সভা শেষে লাখাই উপজেলার ৬৩ টি পূজামণ্ডপের সভাপতি সম্পাদকের হাতে প্রত্যেক পুজা মন্ডপে জন্য বরাদ্দ ৫০০ কেজি চাউল বিক্রি সবার সম্মতিক্রমে বিক্রি করে ২১ হাজার টাকা তুলে দেন অতিথি বৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন