editor
প্রকাশিত: 6:22 PM, February 27, 2021
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ বলেছেন, মৌলভীবাজার বাসীর প্রাণের দাবী বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় এবং শমশের নগর বিমানবন্দর পূণরায় চালুর ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তরিক রয়েছেন। আমি ২০১৯ সালে জাতীয় সংসদে এ দাবীগুলো উপস্থাপন করেছিলাম। ইনশাআল্লাহ অচিরেই বর্তমান সরকার মৌলভীবাজারের এসকল প্রাণের দাবী বাস্তবায়ণ করবেন। তিনি শুক্রবার রাতে সিলেট নগরীর জেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার সমিতি সিলেটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ২০২১-২২ সেশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর প্রাণের সংগঠন মৌলভীবাজার সমিতির নেতৃবৃন্দ সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজ উন্নয়নে বিভিন্ন ধরণের কল্যাণকর কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বলেন, সেই কাজের মাধ্যমে সংগঠনটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তিনি আরো বলেন, সবাইকে সুখে দু:খে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মৌলভীবাজার সমিতি একদিন দেশের মৌলিক সংগঠন হয়ে মূলস্রোতধারায় কাজ করবে। এ সময় তিনি মৌলভীবাজার সমিতি সিলেটের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ এবং জীবন সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মৌলভীবাজার সমিতি সিলেটের সভাপতি প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ভার্চুয়াল বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা-এর সভাপতি ড. এ কে আব্দুল মুবিন। তিনি তার বক্তব্যে পিছিয়ে পড়া সিলেটের উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত কর্মসূচী বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি সিলেটস্থ মৌলভীবাজার সমিতির বিভিন্ন কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি সহ মৌলভীবাজার সমিতির সকল সদস্যের সফলতা কামনা করেন।
সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক বদরুল আহমদ চৌধুরী এডভোকেট ও যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের যৌথ উপস্থাপনায় অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিষেক বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রফেসর ডাঃ মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সভাপতি হাজী এম এ মতিন, সাবেক সভাপতি প্রফেসর ডাঃ আজিজুর রহমান, সাবেক সভাপতি জামিল আহমদ চৌধুরী, সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক, সাবেক সভাপতি এম এ গণি, বর্তমান সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. সিকান্দর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এম নুরুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সমিতির জীবন সদস্য আবদুল কাদের তাপাদার, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ক্বারী মো. আশরাফ আলী, পবিত্র গীতা পাঠ করেন অরূপ শ্যাম বাপ্পী এডভোকেট।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওলজি বিষয়ে স্নাতকোত্তর ডক্টর অব মেডিসিন (এমডি) ডিগ্রি সম্পন্ন করায় ও বাংলাদেশ সোসাইটি অব ফিজিওলজি কর্তৃক অধ্যাপিকা নাইমা আক্তার মেমোরিয়েল গোল্ড মেডেলপ্রাপ্ত সমিতির জীবন সদস্য ডা. ইছমত আরা জেরিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য নেছার আহমদকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সমিতির সভাপতি প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান। বিদায়ী সভাপতি হাজী এম. এ. মতিন ও সাধারণ সম্পাদক মো. সিকান্দর আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শুরুতে সমিতির ২০২১-২০২২ সেশনের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদ ও শিক্ষা ট্রাস্টের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে অভিষেক স্মারক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নেছার আহমদ সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের