editor
প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গো উৎসব। গতকাল বৃহস্পতিবার মহাসপ্তমীতে নগরের প্রতিটি মন্ডপে মন্ডপে পূণ্যার্থীদের ছিলো উপচে পড়া ভীড়। আজ শুক্রবার (১১ অক্টোবর) মহাঅষ্টমী।
আজ মহাঅষ্টমীতে দেবী দূর্গার বিহিতপূজার আয়োজন করা হয়েছে। পূজামন্ডপ গুলোতে সকাল থেকেই যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূণ্যার্থীরা দেবীকে একমুঠো ফুল বেলপাতা নিয়ে পূষ্পাঞ্জলি নিবেদন করেন। পূণ্যার্থীরা পুরোহিতের দেয়া মহামন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পূজায় অঞ্জলি দেন দেবীর পায়ে। শঁঙ্খ, উলোধ্বনি আর ঢাকের বাদ্যতে মধুময় থাকে দেবীর পূজামন্ডপ। দুপুরে প্রতিটি মন্ডপে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
মহাষষ্ঠীপূজার মধ্য দিয়ে বুধবার (৯ অক্টোবর) থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় শারদ দুর্গোৎসবের। আহামী রোববার (১৩ অক্টোবর) বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসব শেষ হবে।
জেলায় ৫৯৩টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা যায়, জেলায় মোট ৪৪০টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ছিলো। তার মধ্যে সার্বজনীন ৪০৮টি ও পারিবারিক ৩২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মহানগরে ১৫৩টি মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। তার মধ্যে সার্বজনীন ১৩৬টি ও পারিবারিক ১৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এবার পৃথিবীতে দশভুজার আগমন হবে দোলায় চড়ে। তিনি কৈলাশে ফিরবেন ঘোটকে (ঘোড়া) চড়ে। তিনি কৈলাশে ফিরবেন ঘোটকে (ঘোড়া) চড়ে।
প্রতি বছরের মতো শান্তিপূর্ণ পরিবেশেই এবারের শারদ উৎসব উদযাপনের জন্য নগরের প্রতিটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মন্ডপগুলোতে আনসার, পুলিশ মোতায়েন রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ডপগুলোতে দেখা গেছে সেনা টহল।
4 আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক
1 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পটিকে দ্রুত রাজস্ব খাতে (স্থায়ী) স্থানান্তরের দাবিতে সিলেট-৩
3 শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে সিলেট নগরীর অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম
5 প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
2 কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করেনা তার ব্যাপারে
1 সিলেট নগরীর গোয়াইটুলা চাশনীপীর (রাহ.) রোডস্থ ‘শহীদুল হক হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা’র উদ্যোগে দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত
7 সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে মো: তানজিদ হোসাইন (১৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের
5 সিলেটে ইউরোপ ও কানাডায় গমনেচ্ছু সাধারণ মানুষের স্বপ্নকে পুঁজি করে কোটি কোটি টাকার ভয়ংকর প্রতারণা বাণিজ্যের অভিযোগ উঠেছে ‘অ্যামেক্স