editor
প্রকাশিত: 10:26 AM, October 11, 2024
লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহাম্মদ রুপন সহ নেতৃবৃন্দ ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে রাত পর্ষ্যন্ত লাখাই উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ।
পরিদর্শনে উপস্থিত ছিলেন, লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফা কামাল খসরু, লাখাই ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক বিএইচ এম রানা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া , লাখাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লায়েছ মিয়া, বিএনপি নেতা আব্দুল ওয়াহাব, উপজেলা জাসাস এর সভাপতি আশীষ দাশগুপ্ত, লাখাই ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, যুবদলের সাবেক আহ্বায়ক রাহমত উল্লাহ, বিএনপি নেতা রহিল উদ্দিন মাস্টার, স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরিদুল ইসলাম, লাখাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ, শ্রমিক দলের সভাপতি তোফাজ্জল মিয়া প্রমুখ।
এডভোকেট শামসুল ইসলাম বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সফল করতে বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন দেশ নায়ক তারেক রহমান নির্দেশে লাখাই হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ বিএনপির অভিভাবক আলহাজ্ব জিকে গউছ ভাই এর নির্দেশে আমরা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন বাহিরে থেকে সকল মন্দির পাহারা দিচ্ছি। চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহাম্মদ রুপন বলেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে জানানোর জন্য অনুরোধ জানান তিনি। তিনি বলেন অনেকে মনে করে আওয়ামী লীগ হিন্দুদের দল কিন্তু সেটা সঠিক নয় দুর্দিনে অনেক হিন্দু বিএনপির পাশে ছিল। অনেক হিন্দু এখন বিএনপি করে বিএনপিকে ভোট দেয়, সনাতন ধর্মের লোকেরা আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমাদের নেতা আলহাজ্ব জিকে গউছ কে ভোট দিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত করেছে। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় সব ধরনের সহযোগিতার আশা প্রদান করেন।
এর আগে পূজার সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সপ্তাহকালব্যাপী তিনি সবকয়টি পূজা মন্ডপ এলাকাতে গিয়ে ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন