editor
প্রকাশিত: 10:40 AM, October 12, 2024
নিউজ ডেস্ক: সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৫ দিনের জন্য সিলেট মহানগরে আতশবাজি ও পটকা ফুটানো নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ। এছাড়া সকল মন্ডপ এলাকায় সব ধরণের মাদকদ্রব্য সেবন ও কেনা-বেচা নিষিদ্ধ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা) এক বিজ্ঞপ্তিতে এসব নিষেধাজ্ঞা জারি করেছেন।
এ নির্দেশনা না মানলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়- শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে দুর্গাপূজার আচার-অনুষ্ঠানগুলো সম্পন্নের লক্ষ্যে ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সিলেট মহানগরের সব এলাকায় আতশবাজি, পটকা ফুটানো নিষিদ্ধ। এছাড়া এই সময়ে মহানগরের সকল পূজা মন্ডপের আশপাশে সব ধরণের নেশাদ্রব্য যেমন- দেশি-বিদেশি মদ, স্প্রিরিট, এলকোহল, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন, প্যাথেডিন ইত্যাদি সেবন ও কেনা-বেচা নিষিদ্ধ করা হলো।
এই নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়